আন্তর্জাতিক

করোনা ছড়ানোর খবর আগে থেকেই জানত চীন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

  • 7:56 am - April 25, 2020
করোনা ছড়ানোর খবর আগে থেকেই জানত চীন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও দাবি করেছেন, চীন করোনা ভাইরাসের কথা ডিসেম্বরে বলেছে। কিন্তু তারা নভেম্বর থেকেই করোনা ভাইরাসের ব্যাপারে জানত। এরপরও তারা বিশ্বকে কোনও তথ্য বা সতর্কবাণী দেয়নি। যার কারণে এই ভাইরাস এত তীব্র আকার ধারণ করেছে। যদিও যুক্তরাষ্ট্র প্রথম থেকেই বিশ্বজুড়ে করোনা মহামারি ছড়িয়ে পড়ার জন্য চীনকেই দায়ী করে আসছে। একাধিকবার সেকথা উল্লেখও করেছে ওয়াশিংটন।

যুক্তরাষ্ট্র অভিযোগ করে আসছে, চীনের দেওয়া তথ্যে স্বচ্ছতার অভাব রয়েছে। কারণ, করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনা প্রথম ঘটে নভেম্বরে, যা চীন গোপন রেখেছিল। এরপর ডিসেম্বর থেকে সংখ্যাটা বাড়তে থাকে।

মাইক পম্পেও বলেন, নভেম্বরের ঘটনা ডিসেম্বরে জানায় চীন। তখন ব্যবস্থা নিতে তারা এতটাই দেরি করে ফেলেছিল যে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি। এবং গোটা বিশ্বকে ইচ্ছাকৃতভাবেই বিপদের মুখে ফেলে দিয়েছে বেইজিং।

তিনি অভিযোগ করে বলেন, প্রথম করোনা আক্রান্ত হওয়ার ঘটনাকে উপেক্ষা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকেও (ডব্লিউএইচও) সমস্যার মুখে ফেলে দেওয়া হয়েছে। চীন কূটনৈতিক খেলায় মেতে একের পর এক অদ্ভুত তথ্য দিচ্ছে, সেটি বের করাও মুশকিল।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডব্লিউএইচওর বিরুদ্ধে অভিযোগ করে বলেন, চীনে করোনা মহামারি ছড়িয়ে পড়াকে বিশ্বের কাছে সঠিক গুরুত্বের সঙ্গে তুলে ধরতে ব্যর্থ হয়েছে ডব্লিউএইচও। বিশ্বব্যাপী করোনার বিস্তারে এর ভূমিকা রয়েছে। চীনের দেওয়া তথ্যের ওপর নির্ভর করে এগোনোর ফলে বিশ্বে করোনা হানার ভয়াবহতা ২০ গুণ বেশি বেড়েছে, যা কোনওভাবেই সমর্থনযোগ্য নয়।

আর এসব অভিযোগ তুলেই সম্প্রতি সংস্থাটির আর্থিক অনুদান বন্ধের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
তবে যুক্তরাষ্ট্র মাথার ওপর থেকে আর্থিক সাহায্য সরিয়ে নেওয়ার পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পাশে দাঁড়াতে চেয়েছে চীন। ৩০ মিলিয়ন মার্কিন ডলার আর্থিক সহায়তা দেওয়ার সংস্থাটিকে প্রতিশ্রুতি দিয়েছে বেইজিং।

এই শাখার আরও খবর

মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ, কর্মীদের রেমিট্যান্সের জোয়ার! রিজার্ভের পালে হাওয়া–

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ। এই শ্রমিকরা স্বল্প খরচে মালয়েশিয়া যেতে পারলে সেখানকার শ্রমিক সংকট নিরসন ও তাদের অর্থনীতিতে…

১০৩ বিলিয়ন ডলার বিদেশি ঋণ রেখে গেছে আওয়ামী সরকার

ঢাকা: আওয়ামী সরকারের শাসন আমলে বাংলাদেশ বিদেশি ঋণে রেকর্ড ভেঙেছে। গত জুন মাস শেষে বিদেশি ঋণ ছাড়িয়েছে ১০৩ বিলিয়ন ডলার। বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের…

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

গরমে মরছে মুরগি, ক্ষতির মুখে খামারিরা

অর্থনীতি : চলমান তীব্র দাবদাহে বিপাকে পড়েছেন দেশের পোলট্রি খামারিরা। ঈদের পর থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহে হিট স্ট্রোকের কারণে প্রতিদিন তাদের মুরগি মারা যাচ্ছে।…

ভিসা ছাড়াই ওমরাহ করতে পারবেন বাংলাদেশিরা : সৌদি রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান জানিয়েছেন, সাউদিয়া এয়ারলাইন্সে ট্রানজিটের যাত্রী হয়ে বাংলাদেশের নাগরিকরা ভিসা ছাড়াই সৌদি আরবে পবিত্র…

যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে বাংলাদেশ চিন্তিত নয়: আল জাজিরাকে পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচন যেন অবাদ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয় তার জন্য বাংলাদেশকে চাপে রেখেছে ওয়াশিংটন। শুধু তাই নয়…

ব্রিকস সম্মেলন এজেন্ডা বাস্তবায়নই এবারের আয়োজনের মূল লক্ষ্য

ঢাকা: এজেন্ডা বাস্তবায়নকে গুরুত্ব দিয়ে দক্ষিণ আফ্রিকায় শুরু হয়েছে ১৫তম ব্রিকস সম্মেলন। এবারের আয়োজনে সবচেয়ে বেশি জোর দেয়া হবে, উন্নয়শীল দেশগুলোতে জোটটির রাজনৈতিক এবং অর্থনৈতিক…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au