সেই মাইকেলের শুধু আফতাব নগরেই আছে ২৯ ফ্ল্যাট!
সাব রেজিস্ট্রার বদলি করে শত কোটি টাকার দুর্নীতির অভিযোগে যখন মাইকেল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তোরজোর চলছে দুদকে,তখন সেই চক্রের মূলহোতা অভিযুক্ত খিলগাওয়ের সাব রেজিস্ট্রার…
যশোর প্রতিনিধি : যশোর ডিবি পুলিশের অভিযানে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে।এ ঘটনায় তাদের কাছ থেকে ১৮টি ইজিবাইক,৭০পিস চেতনানাশক ট্যাবলেট, ৯টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আশরাফ হোসেন (পিপিএম) জানান, নড়াইল চাকই গ্রামের ইজিবাইক চালক রফিক গাজি (৪০)নামে এক ইজিবাইক চালককে অজ্ঞাত আরোহী অভয়নগর থানাধীন দেয়াপাড়া ব্রীজ হতে ভাড়া করে বসুন্দিয়া রেল ষ্টেশনের সামনে জংগলবাধাল সাকিনে তাদের ভাড়া বাসায় নিয়ে যায়।চালককে খাদ্যের সাথে চেতনা নাশক ঔষধ খাইয়ে অজ্ঞান করে ঘরে তালা মেরে রেখে ইজিবাইক ও মোবাইল ফোন নিয়ে চলে যায়।
এই সংক্রান্তে মামলা বুধবার রাতে যশোর জেলা গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাশের নেতৃত্বে তথ্য প্রযুক্তির মাধ্যমে একটি টিম গোপালগঞ্জ সদর উপজেলার গোলাবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের মূলহোতা ১.আলম ফরাজি (৪৪), ২. রবিউল ইসলাম (৪৮) ৩. মিজানুর রহমান (৩৮) দেরকে গ্রেফতার করে।
এবং তাদের হেফাজত হতে অভয়নগর মামলার ঘটনায় ইজিবাইকসহ সাতক্ষীরা,মহেশপুরের ঘটনায় মোট ৩ টি ইজিবাইক এবং উক্ত অটো গ্যারেজ থেকে আরো ১৫ টি চোরাই সন্ধিগ্ধ ইজি বাইক কুষ্টিয়া সদর থানা পুলিশ জব্দ করেন।এ ঘটনায় অভয়নগর থানায় মামলা হয়েছে।ধৃত আসামীরা বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেন।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au