প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর ফরচুন শপিংমলের সন্ত্রাসী চাঁদাবাজীর বিরুদ্ধে মানববন্ধন করেছেন মার্কেট মালিকপক্ষ।
সম্প্রতি এ মানববন্ধন করেন মার্কেট পক্ষের লোকজন। তাদের দাবি সন্ত্রাসী গ্রুপের থেকে তারা রেহাই পেতে চাই।
সন্ত্রাসীদের বিরুদ্বে মানবন্ধন -চাঁদা না দিলে কাল থেকে আর দোকান খুলবি না এমনটি বলেই প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছে কিছু অস্ত্রধারী সন্ত্রাসী নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকান মালিক এমনটিই জানিয়ে তিনি বলেন, ফরচুন শপিং মল এর কথা মালিবাগ এর মৌচাকে অবস্থিত বহুতল বিশিষ্ট শপিংমলটি শুরু থেকেই মধ্যবিত্ত ও উচ্চবিত্তদের কেনাকাটার এক নির্ভরযোগ্য শপিংমল হিসেবে বেশ জনপ্রিয়তা পায় কিন্তু কিছু কথিত সন্ত্রাসীদের নৈরাজ্যে দোকান মালিকরা ব্যবসা করতে হিমশিম খাচ্ছে চাদাবাজের ভয়ে তারা দোকান খুলতে পারছেন না চাঁদা না দিলে দোকানের কর্মচারীদের গায়ে হাত তুলছে অপমান করছে দোকান মালিককে এমনকি দোকানে তালা ঝুলিয়ে দিচ্ছে এমনকি চাদাবাজরা টাকা নিয়ে শপিং মলের সামনে হকার বসিয়ে দিচ্ছেন যাতে শপিং মলের সামনে যানজটের সৃষ্টি হচ্ছে এসব সকল সমস্যা ও চাদাবাজের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য ফরচুন শপিংমল দোকান মালিক সমিতি এ মানবন্ধন কর্মসূচী পালন করেন।
এ কর্মসূচীতে বাংলাদেশ দোকানমালিক সমিতির সভাপতি জনাব হেলাল উদ্দিন হেলাল ফরচুন মার্কেটের নতুন দোকান মালিক সমিতিরকার্যক্রম ঘোষণা করে এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করেন।

ফরচুন শপিংমলের সন্ত্রাসী চাঁদাবাজীর বিরুদ্ধে মানববন্ধন করেছেন মার্কেট মালিকপক্ষ
এসময় উপস্থিত ছিলেন, ফরচুন মার্কেটের দোকান মালিক সমিতির সভাপতি গোলাম গাউছে আজম চঞ্চল, সম্পাদক জাহাঙ্গীর হাসান মানিক, আয়োজক সম্পাদক তামজিদ খান উপস্থিত ছিলেন।
উক্ত কর্মসূচীতে আরো উপস্তিত ছিলেন, গেন্ডারিয়া এলাকার সাবেক কাউন্সিলর (উপদেষ্টা) সাইদুর রহমান শহীদ, মার্কেটে আরেক উপদেষ্টা বর্তমান ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব খ,ম, মামুন রশীদ শুভ্র ও মোতাহার হোসেন (উপদেষ্টা) প্রমুখ এ মানববন্ধন অংশগ্রহণ করা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন অবিলম্বে এই সন্ত্রাসের বিরুদ্ধে আইনি ব্যবস্থার জন্য সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে অনুরোধ করছি অন্যথায় বাংলাদেশের অর্থনৈতিক সঙ্কটে পড়তে পারে।
নতুন সময়/টিআই
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au