আন্তর্জাতিক

এই প্রজন্মের তরুণদের প্রশংসা করলেন জাতিসংঘের মহাসচিব

  • 4:49 am - August 12, 2020

নতুন সময় ডেস্ক : এই প্রজন্মের তরুণদের প্রশংসা করেছেন জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস। আন্তর্জাতিক যুব  দিবস উপলক্ষে দেওয়া বাণীতে অনিয়ম-বৈষম্যের বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়া, করোনা পরিস্থিতি মোকাবেলায় তরুণদের ভূমিকাসহ উদ্ভাবনী চিন্তার প্রশংসা করেন।মঙ্গলবার (১১ আগস্ট) আন্তর্জাতিক যুব দিবসে একই সঙ্গে এই প্রজন্মকে যেসব সংকটের মোকাবেলা করতে হচ্ছে তা তুলে ধরেন তিনি।

এই বছরের আন্তর্জাতিক যুব দিবসের প্রতিপাদ্য হলো ‘বৈশ্বিক কার্যক্রমে যুব সম্পৃক্ততা’। এই প্রতিপাদ্য আলোকপাত করে আন্তর্জাতিক যুব দিবসের বাণীতে জাতিসংঘ মহাসচিব বলেন, এই বছরের যুব দিবসটি এমন সময়ে এসেছে যখন যুবকদের জীবনযাত্রা এবং আকাঙ্খাগুলো কোভিড-১৯ বৈশ্বিক মহামারীর কারনে সাধারণ নিয়মে চলছে না । কেউ কেউ প্রাণ হারিয়েছেন এবং অনেকে পরিবারের সদস্য এবং অন্যান্য প্রিয়জনদের প্রাণ হারাতে দেখেছেন।

এই প্রজন্মের প্রশংসা করে এন্তোনিও গুতেরেস বলেন, এই প্রজন্ম যথেষ্ট স্থিতিশীল, উপায়জ্ঞ এবং কর্মমুখীও বটে। তারা সেই যুব সমাজ যারা জলবায়ু বিষয়ক কর্মের দাবিতে সোচ্চার। তারা বর্ণবাদের বিরুদ্ধে এবং লিঙ্গ সমতার জন্য আন্দোলন করছেন এবং তারাই একটি অধিকতর টেকসই বিশ্বের রক্ষক।

তরুণদের সম্ভাবনায় অবদান রাখতে বিশ্ব নেতাদের প্রতি আহবান জানিয়ে জাতিসংঘ মহাসচিব বলেন, এই প্রজন্মের সম্ভাবনার পূর্ণ ব্যবহারের জন্য তরুণদের অন্তর্ভুক্তি, অংশগ্রহণ, সংগঠন এবং উদ্যোগগুলোতে অনেক বেশি বিনিয়োগ করা প্রয়োজন। যুবকদের সুরক্ষা, মর্যাদাবোধ এবং সুন্দর জীবন উপভোগ করার সুযোগ প্রদান এবং তাদের দুর্দান্ত সম্ভাবনার পরিপূর্ণতায় অবদান রাখার জন্য আমি বিশ্বজুড়ে সকল নেতাদের এবং প্রাপ্তবয়স্কদের প্রতি আহবান জানাচ্ছি। ’

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au