প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
আরিফ রববানী, ময়মনসিংহ : ময়মনসিংহে স্বাস্থ্যবিধি না মানায়,লাইসেন্সবিহীন গাড়ি চালানো ও সিএনজির সামনে অতিরিক্ত যাত্রী বহনের অপরাধে ১৫ মামলায় ৮৯০০/- টাকা জরিমান আদায় করেছে ময়ময়মনসিংহ সদর সহকারী কমিশনার ভূমি এসিল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম সাজ্জাদুল হাসান নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত।
ময়মনসিংহ জেলা প্রশাসনের নির্দেশনায় সড়ক পরিবহন আইন-২০১৮ অনুসারে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ময়মনসিংহ নগরীর চায়না মোড় এলাকায় ১১ই আগষ্ট মঙ্গলবার দুপুরে তিনি এই অভিযান পরিচালনা করেন।
জেলা প্রশাসন সুত্রে জানা গেছে, সড়ক ও ট্রাফিক আইন অমান্য করে করোনা প্রতিরোধকালীন সময়ে বিভিন্ন রোডে চলাচলকারী সিএনজি ও অটো মাত্রারিক্ত যাত্রী বহন করছে। একই সাথে অতিরিক্ত ভাড়া আদায় করছে যাত্রীদের কাছ থেকে। এ সব ঘটনায় প্রতিদিন চালক ও যাত্রীদের মাঝে বিরোধসহ অতিরিক্ত যাত্রী বহনের ঘটনায় সড়ক দুর্ঘটনা ক্রমেই বেড়ে চলছে। তাই জেলা প্রশাসনের উদ্যোগে ও নির্দেশনায় সড়ক পরিবহন আইন-২০১৮ সঠিকভাবে বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর
সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এম সাজ্জাদুল হাসান।
অভিযানে আইন অমান্য করে যাত্রী হিসাবে সিএনজি ও অটোতে চলাচল করা ও করোনায় স্বাস্থ্য বিধি না মেনে চলাচলসহ গাড়ীতে স্বাস্থ্য বিধি অমান্য করে ও ঝুকিপূর্ণ ভাবে যাত্রী তোলার অপরাধসহ বিভিন্ন অপরাধে ১৫টি মামলায় ৮৯০০/- টাকা জরিমান আদায় করেন। বিভিন্ন মহলের মতে, প্রশাসনের এমন কঠোরতায় সিএনজি ও অটো চালকরা সড়ক আইন মানতে অবশ্যই বাধ্য হবেন, তাই তারা প্রশাসনের এই চলমান অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au