প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
রুবেল মিয়া, মির্জাপুর টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সোহাগপাড়া গ্রামে যুঁইযুঁথি ফিলিং স্টেশনের পাশের পুকুর থেকে দুই যুবকের গলাকাটা লাশ ও একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে মির্জাপুর উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল এবং মির্জাপুর থানা পুলিশের সহায়তায় এই মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন,, মাসুদ রানা (৩৬), পিতা. ফরিদ হোসেন বেপারী, গ্রাম শান্তিনগর, উপজেলা-চিলমারী, জেলা- কুড়িগ্রাম এবং অপরজন হলেন মো. মামুন মিয়া (৩৪), পিতা. মকবুল হোসেন, গ্রাম-চানবাড়ি, উপজেলা-রংপুর কোতোয়ালী, জেলা-রংপুর। মাসুদ রানা গাজীপুরের কাশেমপুর এলাকায় গ্রামীণ ফ্রেবিক্সে চাকুরি করেন। আর মামুন মিয়া কালিয়াকৈর উপজেলার চক্রবর্তী এলাকায় মুদি দোকানি। ধারনা করা হচ্ছে তারা দুই বন্ধু মিলে শুক্রবার রাত ৮টার দিকে মোটরসাইকেল নিয়ে গাজীপুরের উদ্দেশ্যে রওনা দেন।
মির্জাপুর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন মাস্টার মো. আরিফুল ইসলাম এবং মির্জাপুর থানার সহকারী উপ পরিদর্শক দিপু জানান,, সকালে স্থানীয়রা ওই পুকুরের পানিতে একটি মোটর সাইকেলের হেলমেট ও একটি লাশ দেখতে পেয়ে আমাদের কে খবর দেয়। আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে যৌথ অভিযান চালিয়ে প্রথমে একটি লাশ ও একটি মোটর সাইকেল উদ্ধার করি। পরে ডুবুরি দল ২০ মিনিট পরে আরও একটি লাশ পানির নিচ থেকে উদ্ধার করে। দুই যুবকের লাশই গলাকাটা ছিল। ঘটনাস্থল থেকে কয়েকটি কাপড়ের ব্যাগ, কয়েকটি মোবাইল ফোন এবং একটি মোটর সাইকেল ( ঢাকা-মেট্রো ল-২৭-৫৫৩৮ ) উদ্ধার করা হয়েছে।
এই মর্মান্তিক ঘটনার খবর পেয়ে সহকারী পুলিশ সুপার ( মির্জাপুর সার্কেল), মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান এবং ওসি (তদন্ত) মো. গিয়াস উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে বলেছেন,, বিষয়টি তদন্ত করা হচ্ছে।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au