আন্তর্জাতিক

ভারতের কেরালায় প্লেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২০

  • 8:13 am - August 08, 2020

নতুন সময় ডেস্ক : ভারতের কেরালার কোঝিকোড় বিমানবন্দরে অবতরণের সময় ভয়াবহ দুর্ঘটনায় পড়ে এয়ার ইন্ডিয়ার একটি এক্সপ্রেস প্লেন। ১৮৪ জন যাত্রী ও ৬ জন ক্রুসহ দুবাই ফেরত ফ্লাইটটি অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে খাদে পড়ে দুই টুকরো হয়ে যায়।

এতে দুই পাইলটসসহ ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক যাত্রী।  গতকাল শুক্রবার (৭ আগস্ট) স্থানীয় সময় রাত ৭টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি, হিন্দুস্তান টাইমস-সহ ভারতীয় সংবাদ মাধ্যমগুলো।

বিজেপির সংসদ সদস্য কে জে আলফন্স প্রথম টুইটে জানান, পাইলটসহ একজন ঘটনাস্থলেই মারা গেছেন। পরে পুলিশ ২০ জন নিহত হওয়ার খবর জানায়। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সিভিল অ্যাভিয়েশন রেগুলেটর ডিজিসিএ এর ডিরক্টরেট জেনারেল অরুণ কুমার বলেন, এটা দুবাই থেকে কোঝিকোডে এয়ার ইন্ডিয়ার একটি এক্সপ্রেস ফ্লাইট ছিল। অতিরিক্ত গতির ল্যান্ডিংয়ের কারণে রানওয়ে থেকে ছিটকে খাদে পড়ে প্লেনটি। এটি দুই খণ্ড হয়ে ভেঙে পড়লেও আগুন ধরেনি। যেটা জীবিত উদ্ধারের সম্ভাবনা বাড়ায়। আমাদের উদ্ধারকারী দল এখনো ঘটনাস্থলে রয়েছে। চূড়ান্ত তালিকা বের করার চেষ্টা চলছে।

প্রচণ্ড বৃষ্টির মধ্যে রানওয়েতে অবতরণের সময় ছিটকে পড়ে প্লেনটির সামনের দিকটি প্রায় সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায়। প্লেনটি বন্দে ভারত প্রকল্পের অংশ যা করোনা ভাইরাস মহামারির সময়ে বিদেশ থেকে ভারতীয়দের ফিরিয়ে আনার উদ্দেশে চলাচল করছে।

সিভিল অ্যাভিয়েশন রেগুলেটর ডিজিসিএ বলছে, দুর্ঘটনার সময় প্লেনটি রানওয়ে থেকে ছিটকে ৩০ ফুট গভীর খাদে পড়ে যায়। ফ্লাইটটিতে ১৭৪ জন্য পূর্ণবয়স্ক, ১০ জন শিশু, দুই জন পাইলট ও চারজন ক্রু ছিল। যদিও প্রথমে সব মিলিয়ে ১৯২ জন ছিল বলে জানায় সংবাদ মাধ্যমগুলো। নিহতদের মধ্যে চারজন শিশু রয়েছে।

পাইলট উইং কমান্ডার দীপক বসন্ত শেঠ ভারতীয় বিমানবাহিনীর ফাইটার প্লেনের সাবেক পাইলট ছিলেন। তার সঙ্গে ছিলেন ক্যাপ্টেন অখিলেশ কুমার। দুজনই এ দুর্ঘটনায় মারা গেছেন।

আন্তর্জাতিক বিমানবন্দর হলেও এটির রানওয়ে আকারে খুব বড় নয়। এমনকী রানওয়ের শেষ প্রান্তেও জায়গা কম। এ কারণে অনেক বড় এয়ারক্রাফট এই বিমানবন্দরে তাদের ফ্লাইট পরিচালনা বন্ধ রেখেছে নিরাপত্তাজনিত কারণে। প্লেনটি অবতরণের আগে কয়েকবার আকাশে চক্কর দেয় বৈরী আবহাওয়ার কারণে।

দুর্ঘটনার পর ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেরালার মুখ্যমন্ত্রী, কংগ্রেস সংসদ সদস্য রাহুল গান্ধী, দিল্লি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল শোক ও সমবেদনা জানিয়েছেন।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au