আন্তর্জাতিক

ভারতে করোনায় মৃত্যু ৪২ হাজার ছাড়িয়ে

  • 7:49 am - August 08, 2020

নতুন সময় ডেস্ক : সারা বিশ্ব এখনো করোনার আধারে ডুবে। আর ভারতে যে হারে করোনা শনাক্ত হচ্ছে তাতে উদ্বেগ বেড়েই চলেছে চিকিৎসকদের মাঝে। একদিন আগে ষাট হাজার পেরিয়েছিল শনাক্তের সংখ্যা। সে ধারা গত ২৪ ঘণ্টাতেও অব্যাহত রয়েছে। আর এতে করেই সময় যত যাচ্ছে, আক্রান্ত ব্যক্তি ও লাশের মিছিল বেড়েই চলেছে। এখন পর্যন্ত দেশটিতে ৪০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে করোনায়।

দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৬১ হাজার ৫৩৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে করে সংক্রমিতের সংখ্যা বেড়ে ২০ লাখ ৮৮ হাজার ৬১১ জনে দাঁড়িয়েছে। যার ষাট শতাংশই চার রাজ্যের (মহারাষ্ট্র, দিল্লি, তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ)। ভারতে সংক্রমণের হার ১০ দশমিক ২৮ শতাংশ।

অন্যদিকে, গত একদিনে প্রাণহানি ঘটেছে ৯৩৩ জনের। এ নিয়ে এখন পর্যন্ত ৪২ হাজার ৫১৮ জনের মৃত্যু হলো করোনায়। দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ২০ লাখের বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে।

দক্ষিণ এশিয়ার দেশটিতে সর্বাধিক সংক্রমণ ছড়িয়েছে মহারাষ্ট্রে। তারপরেই তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, দিল্লি, গুজরাট, উত্তরপ্রদেশ, কর্নাটক এবং তেলেঙ্গানা। এদিকে, বিশ্ব তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলের পরে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ করোনাক্রান্ত দেশ হলো ভারত। আর প্রাণহানিতে পঞ্চম।

এদিকে মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৯০ হাজারের বেশি। মৃত্যু হয়েছে ১৭ হাজার ৯২ জন মানুষের।

মৃতের সংখ্যায় রাজধানী দিল্লিকে পেছনে ফেলে দুইয়ে উঠে এসেছে তামিলনাড়ু। যেখানে এখন পর্যন্ত  প্রাণহানি ঘটেছে ৪ হাজার ৬৯০ জনের। আর আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ২ লাখ ৮৫ হাজার ২৪ জনে দাঁড়িয়েছে।

তিনে থাকা অন্ধ্রপ্রদেশে করোনার শিকার ২ লাখ ৬ হাজার ২৪ জন। তবে, প্রাণহানি কিছুটা কম এখানে। যার সংখ্যা ১ হাজার ৮৪২ জন।

দিল্লিতে করোনার থাবায় প্রাণ গেছে ৪ হাজার ৮১ জনের। আর ভুক্তভোগীর সংখ্যা বেড়ে ১ লাখ ৪২ হাজার ৭২৩ জনে দাঁড়িয়েছে। বর্তমানে সেখানে কিছুটা নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে করোনার দাপট।

সংক্রমণ ঠেকাতে ভারতে প্রথমদিকে সামাজিক দূরত্বের উপর জোর দেওয়া হয়েছিল। কিন্তু এখন লকডাউনের কড়াকড়ি নেই। অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু হওয়ায় বাজার-হাট, গণপরিবহনে বেড়েছে লোকের ভিড়। বেড়েছে একে অপরের সংস্পর্শে আসার সম্ভাবনাও। তাই, প্রতিদিনই আশঙ্কাজনকহারে বাড়ছে করোনা রোগীর সংখ্যা।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ৪৮ হাজার ৯০০ জন ভুক্তভোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত করোনা মুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১৪ লাখ ২৭ হাজার ৫ জন ভুক্তভোগী। দেশটিতে বর্তমানে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৬ লাখ ১৯ হাজার ৮৮ জন।

এই শাখার আরও খবর

মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ, কর্মীদের রেমিট্যান্সের জোয়ার! রিজার্ভের পালে হাওয়া–

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ। এই শ্রমিকরা স্বল্প খরচে মালয়েশিয়া যেতে পারলে সেখানকার শ্রমিক সংকট নিরসন ও তাদের অর্থনীতিতে…

১০৩ বিলিয়ন ডলার বিদেশি ঋণ রেখে গেছে আওয়ামী সরকার

ঢাকা: আওয়ামী সরকারের শাসন আমলে বাংলাদেশ বিদেশি ঋণে রেকর্ড ভেঙেছে। গত জুন মাস শেষে বিদেশি ঋণ ছাড়িয়েছে ১০৩ বিলিয়ন ডলার। বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের…

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

গরমে মরছে মুরগি, ক্ষতির মুখে খামারিরা

অর্থনীতি : চলমান তীব্র দাবদাহে বিপাকে পড়েছেন দেশের পোলট্রি খামারিরা। ঈদের পর থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহে হিট স্ট্রোকের কারণে প্রতিদিন তাদের মুরগি মারা যাচ্ছে।…

ভিসা ছাড়াই ওমরাহ করতে পারবেন বাংলাদেশিরা : সৌদি রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান জানিয়েছেন, সাউদিয়া এয়ারলাইন্সে ট্রানজিটের যাত্রী হয়ে বাংলাদেশের নাগরিকরা ভিসা ছাড়াই সৌদি আরবে পবিত্র…

যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে বাংলাদেশ চিন্তিত নয়: আল জাজিরাকে পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচন যেন অবাদ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয় তার জন্য বাংলাদেশকে চাপে রেখেছে ওয়াশিংটন। শুধু তাই নয়…

ব্রিকস সম্মেলন এজেন্ডা বাস্তবায়নই এবারের আয়োজনের মূল লক্ষ্য

ঢাকা: এজেন্ডা বাস্তবায়নকে গুরুত্ব দিয়ে দক্ষিণ আফ্রিকায় শুরু হয়েছে ১৫তম ব্রিকস সম্মেলন। এবারের আয়োজনে সবচেয়ে বেশি জোর দেয়া হবে, উন্নয়শীল দেশগুলোতে জোটটির রাজনৈতিক এবং অর্থনৈতিক…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au