শোক বার্তা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ডঃ মুহাম্মদ সাইফুল্লাহ ভূঁইয়া আর নেই

  • 5:58 pm - August 04, 2020

হাকিকুল ইসলাম খোকন, মোঃ নাসির, বাপসনিউজ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান এবং হাজী মুহম্মদ মুহসিন হলের সাবেক প্রভোস্ট অধ্যাপক ড.এম সাইফুল্লাহ ভূঁইয়া আর নেই। গত শুক্রবার রাতে (৩১ জুলাই) নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। অধ্যাপক ড.এম সাইফুল্লাহ ভূঁইয়া ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্স শেষ করে একই বিভাগে শিক্ষক হিসাবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি কানাডার কার্লটন বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। অধ্যাপক জ.সাইফুল্লাহ ভূঁইয়া আমেরিকার ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড অ্যাট কলেজ পার্ক এ সিনিয়র ফুলব্রাইট ফেলো হিসেবে শিক্ষকতা করেন। দেশ-বিদেশের বহু জার্নালে তাঁর গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। সাড়ে চার দশকের শিক্ষকতা জীবন শেষে ২০০৭ সালে অবসরে যান।খবর বাপসনিউজ।
অধ্যাপক ড.এম সাইফুল্লাহ ভূঁইয়ার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলায়। অধ্যাপক এম সাইফুল্লাহ ভূঁইয়ার দুই মেয়ে ও এক ছেলে রেখে গিয়েছেন। তাঁর স্ত্রী ২০০৬ সালে প্রয়াত হয়েছেন। তাঁর বড় ছেলে শাহরিয়ার ভূঁইয়া কানাডায় এবং বড় মেয়ে শারমিন সুলতানা আমেরিকায় বাস করেন। ছোট মেয়ে আইরিন সুলতানা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক। ত্রদিকে তার মৃতুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপচার্য দঅধ্যাপক ড.মীজানুর রহমান বলেন ,মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করছি। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। পৃথক এক শোক বার্তায় বলেন সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, এবং সাংবাদিক মো: নাসির, নিউজার্সি, আমেরিকা থেকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এই শাখার আরও খবর

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডাঃ শিবতোষ রায়ের একুশতম (২১) মৃত্যুবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আর্সেনিক বিশেষজ্ঞ ও গবেষক ডাঃ শিবতোষ রায়ের একুশতম (২১) মৃত্যুবার্ষিকী । ঢাকা কমিউনিটি হাসপাতালের আর্সেনিক বিশেষজ্ঞ ডাঃ শিবতোষ রায় ২০০১…

ফুলবাড়ীতে সাবেক এমপি’র মৃত্যু, বিভিন্ন মহলের শোক

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতিপুর)আসনের সাবেক এমপি মোহাম্মদ শোয়েব (৭৭) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না এলাইহি রাজিউন….। শনিবার ভোর ৪টার সময় পৌর এলাকার…

শোক সংবাদ কয়লা খনি এলাকার ক্ষতিগ্রস্থ গ্রামবাসীদের নেতা বুলবুল আর নেই

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির কারনে ক্ষতিগ্রস্থ গ্রামবাসীদের অধিকার আদায়ের আন্দোলনের নেতা ও বড়পুকুরিয়া ক্ষতিগ্রস্থ এলাকায় গঠিত ভূমি ও জিবন,সম্পদ রক্ষা…

ফুলবাড়ীতে মাস্টার্স পরিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে নিজ শয়নকক্ষ থেকে রিতা আক্তার (২৩) নামে এক মাস্টার্স পরিক্ষার্থী’র ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ রোববার দুপুর…

প্রথম জানাজা সম্পন্ন আবুল মাল আবদুল মুহিতের

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের প্রথম জানাজা রাজধানীর গুলশান আজাদ মসজিদে সম্পন্ন হয়েছে। শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। পরে…

ফুলবাড়ীতে অবসরপ্রাপ্ত শিক্ষিকার ইন্তেকাল

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে অবসরপ্রাপ্ত শিক্ষিকা আরতী রানী প্রামাণিক (৬৫) গত মঙ্গলবার (১২ এপ্রিল) সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে পররোক গমন করেছেন।আরতী রানী প্রামাণিক…

শোক সংবাদ ফুলবাড়ীতে প্রভাষক আকতারুন্নেছা জনতা’র মৃত্যু

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজের দর্শন শাস্ত্র বিভাগের প্রভাষক আকতারুন্নেছা জনতা (৩০) গতকাল বুধবার সকাল আনুমানিক ৬ টায় ইন্তেকাল করেছেন…

বিএনপি’র সাবেক সংসদ সদস্য ডা. কে.এ জলিলের দাপন সম্পন্ন

মহসিন রেজা, শরীয়তপুর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সাবেক সংসদ সদস্য, সিনিয়র সহসভাপতি বর্নাঢ্য রাজনীতিবীদ, খ্যাতিমান দন্ত চিকিৎসক অধ্যাপক ডা. কে. এ জলিলের দাফন…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au