শোক বার্তা

শোক সংবাদ ফুলবাড়ীতে প্রভাষক আকতারুন্নেছা জনতা’র মৃত্যু

  • 2:17 pm - April 13, 2022

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজের দর্শন শাস্ত্র বিভাগের প্রভাষক আকতারুন্নেছা জনতা (৩০) গতকাল বুধবার সকাল আনুমানিক ৬ টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির.. .. রাজিউন)। শহীদ স্মৃতি আদর্শ কলেজের অধ্যক্ষ মো. জিল্লুর রহমান জানান, গত মঙ্গলবার (১২ এপ্রিল) সকালে প্রভাষক আকতারুন্নেছা জনতা কলেজ সংলগ্ন তার ভাড়া বাড়ীতে অসুস্থ হয়ে পড়েন।

এ সময় তাকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন অস্থায় গতকাল বুধবার ভোর ৬ টার দিকে মৃত্যু বরণ করেছেন। মৃত্যুকালে তিনি স্বামী, এক শিশু কন্যা সন্তান, পিতা, মাতাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মীসহ গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে বুধবার সকাল সাড়ে ৯টায় প্রভাষক আকতারুন্নেছা জনতার মরহেদ তার প্রিয় কর্মস্থল ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজের আনা হয়। সেখানে শোকাহত অধ্যক্ষ, উপাধ্যক্ষসহ সহকর্মী এবং শিক্ষার্থীদের কান্নায় পরিবেশ ভারী হয়ে যায়। বুধবার সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজ চত্বরে প্রভাষক আকতারুন্নেছা জনতার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় কলেজের সকল শিক্ষক ও কর্মচারীসহ শিক্ষার্থীরা অংশ নেন। এরপর মরহুম প্রভাষক আকতারুন্নেছা জনতার মরদেহ তার গ্রামের বাড়ী জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার তিলকপুর মির্জাপুর পিতার বাড়ীতে দ্বিতীয় নামাজে জানাজা শেষে তার পরিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এই শাখার আরও খবর

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডাঃ শিবতোষ রায়ের একুশতম (২১) মৃত্যুবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আর্সেনিক বিশেষজ্ঞ ও গবেষক ডাঃ শিবতোষ রায়ের একুশতম (২১) মৃত্যুবার্ষিকী । ঢাকা কমিউনিটি হাসপাতালের আর্সেনিক বিশেষজ্ঞ ডাঃ শিবতোষ রায় ২০০১…

ফুলবাড়ীতে সাবেক এমপি’র মৃত্যু, বিভিন্ন মহলের শোক

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতিপুর)আসনের সাবেক এমপি মোহাম্মদ শোয়েব (৭৭) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না এলাইহি রাজিউন….। শনিবার ভোর ৪টার সময় পৌর এলাকার…

শোক সংবাদ কয়লা খনি এলাকার ক্ষতিগ্রস্থ গ্রামবাসীদের নেতা বুলবুল আর নেই

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির কারনে ক্ষতিগ্রস্থ গ্রামবাসীদের অধিকার আদায়ের আন্দোলনের নেতা ও বড়পুকুরিয়া ক্ষতিগ্রস্থ এলাকায় গঠিত ভূমি ও জিবন,সম্পদ রক্ষা…

ফুলবাড়ীতে মাস্টার্স পরিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে নিজ শয়নকক্ষ থেকে রিতা আক্তার (২৩) নামে এক মাস্টার্স পরিক্ষার্থী’র ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ রোববার দুপুর…

প্রথম জানাজা সম্পন্ন আবুল মাল আবদুল মুহিতের

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের প্রথম জানাজা রাজধানীর গুলশান আজাদ মসজিদে সম্পন্ন হয়েছে। শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। পরে…

ফুলবাড়ীতে অবসরপ্রাপ্ত শিক্ষিকার ইন্তেকাল

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে অবসরপ্রাপ্ত শিক্ষিকা আরতী রানী প্রামাণিক (৬৫) গত মঙ্গলবার (১২ এপ্রিল) সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে পররোক গমন করেছেন।আরতী রানী প্রামাণিক…

বিএনপি’র সাবেক সংসদ সদস্য ডা. কে.এ জলিলের দাপন সম্পন্ন

মহসিন রেজা, শরীয়তপুর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সাবেক সংসদ সদস্য, সিনিয়র সহসভাপতি বর্নাঢ্য রাজনীতিবীদ, খ্যাতিমান দন্ত চিকিৎসক অধ্যাপক ডা. কে. এ জলিলের দাফন…

বনানীতে চিরনিদ্রায় শায়িত হলেন সাহাবুদ্দীন আহমদ

সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদের দাফন সম্পন্ন হয়েছে। রোববার (২০ মার্চ) বেলা ১১টা ৫০ মিনিটে রাজধানীর বনানী কবরস্থানে সহধর্মিণীর কবরের পাশে তাকে দাফন করা…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au