আন্তর্জাতিক

করোনায় আক্রান্ত হয়ে এবার কুকুরের মৃত্যু

  • 5:51 am - July 31, 2020

প্রাণঘাতী করোনাভাইরাসে বিপর্যস্ত গোটা বিশ্ব। এই ভাইরাসের তাণ্ডবে এরই মধ্যে বিশ্বজুড়ে ১ কোটি ৭৪ লাখ ৭৭ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৬৭ লাখ ৬ হাজার ৭ শতাধিক মানুষের।

এতদিন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে শুধু মানুষের মৃত্যুর খবর পাওয়া গেলেও এবার জানা গেল প্রাণীর মৃত্যুর সংবাদ। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম কোনও কুকুরের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রে কুকুরটির মৃত্যু হয় বলে ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিনের প্রতিবেদনের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

করোনায় আক্রান্ত মানুষ যেসব সমস্যা ও জটিলতায় ভোগে কুকুরটিও সেসবে ভুগছিল বলে চলতি সপ্তাহে ম্যাগাজিনটির একটি প্রতিবেদনে বলা হয়েছে।

জার্মান শেফার্ড জাতের সাত বছর বয়সী কুকুরটি এপ্রিলে অসুস্থ হয়ে পড়েছিল। একই সময়ে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ওঠেন এর মালিক রবার্ট ম্যাহোনি।

নাক দিয়ে সর্দি পড়া এবং শ্বাসকষ্টসহ নানা সমস্যায় ভুগছিল কুকুরটি। আক্রান্ত হওয়ার পর এটির শারীরিক অবস্থা অবস্থা খুব জটিল হয়ে যায়।

স্ত্রী অ্যালিসনকে নিয়ে নিউ ইয়র্কে থাকেন ম্যাহোনি। একদিন দেখেন, তাদের কুকুরটি রক্ত বমি করছে, মূত্রের সঙ্গেও রক্ত বের হচ্ছে এবং অবস্থা এমন দাঁড়ায় যে, কুকুরটি হাঁটতে পারছিল না। এমন পরিস্থিতি দেখে কুকুরটিকে ইচ্ছে করেই মেরে ফেলে তারা।

তবে পরিবারটি ন্যাশনাল জিওগ্রাফিককে জানিয়েছে, কুকুরটি সারস-সিওভি-২ তথা কোভিড-১৯ এ আক্রান্ত ছিল। ম্যাহোনি বলেন, “কোনও সন্দেহ নেই। কুকুরটি (করোনায়) পজিটিভ ছিল।”

মহামারীর কারণে নিউ ইয়র্ক এলাকায় পালিত কুকুর বা অন্যান্য প্রাণীগুলো বাড়িতেই আবদ্ধ করে রাখা হয় বলে জানান ম্যাহোনি।

তবে কুকুর বা অন্যান্য প্রাণীও করোনায় সংক্রমিত হয় কি না এ নিয়ে অনেকের সন্দেহ আছে। এছাড়া টেস্টের যন্ত্রপাতির বেশির ভাগই মানুষের জন্য সীমাবদ্ধ হওয়ায় এসব প্রাণীর পরীক্ষা করা যায় না।

তবে মৃত কুকুরটির নমুনা একটি ক্লিনিকে পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ এসেছিল এবং শরীরে অ্যান্টিবডির উপস্থিতি পাওয়া যায়।

করোনার পাশাপাশি কুকুরটি লিস্ফোমা তথা ব্লাড ক্যান্সারেও ভুগছিল। এর ফলে কুকুরের মতো করোনা আক্রান্ত মানুষের শরীরেও অন্যান্য সুপ্ত জটিল রোগ সৃষ্টি করে কি না সে ধরনের উদ্বেগ তৈরি হয়েছে বলে ন্যাশনাল জিওগ্রাফিকের প্রতিবেদনে বলা হয়েছে।

কুকুরটির পরীক্ষা-নিরীক্ষা করা রবার্ট কোহেন বলেন, “কুকুরের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ প্রসঙ্গে আমাদের বিজ্ঞানভিত্তিক জ্ঞান বা অভিজ্ঞতা শূন্য।”

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au