আন্তর্জাতিক

করোনায় মৃত্যুতে এবার ইতালিকেও ছাড়িয়ে গেল ভারত

  • 5:49 am - July 31, 2020

প্রাণঘাতী করোনাভাইরাসে নাকাল গোটা বিশ্ব। এই ভাইরাসের তাণ্ডবে ইতোমধ্যে বিপর্যস্ত হয়ে পড়েছে আমেরিকা, ব্রিটেন, ইতালি, স্পেন ও ব্রাজিলের মতো দেশ। এবার এই ভাইরাসের হটস্পটে পরিণত হয়েছে এশিয়ার দেশ ভারত।

বিশ্বের দ্বিতীয় জনবহুল এই দেশে সংক্রমণের সঙ্গে সঙ্গে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এক সময়কার ‘হটস্পট’ ইতালিকে ছাড়িয়ে বৈশ্বিক তালিকায় উঠে পঞ্চম স্থানে এসেছে ভারত। খবর দ্য হিন্দু’র।
দ্য হিন্দু’র লাইভ আপডেট অনুযায়ী, শুক্রবার সকাল নাগাদ ভারতে করোনা শনাক্ত হয়েছে ১৬ লাখ ৩৯ হাজার ৫৫২ জনের। এখন পর্যন্ত মারা গেছেন ৩৫ হাজার ৮০০ জন।

ষষ্ঠ স্থানে নেমে আসা ইতালিতে করোনায় এখন পর্যন্ত মারা গেছেন ৩৫ হাজার ১৩২ জন। দেশটিতে আক্রান্ত প্রায় আড়াই লাখ। করোনায় মৃত্যুর নিরিখে ভারত পঞ্চম হলেও আক্রান্তের হিসাবে দেশটির অবস্থান তৃতীয়। ভারতে করোনায় মৃত্যু হার ২ দশমিক ৪৮ যা বিশ্বের সবচেয়ে কম।

করোনায় আক্রান্তের হিসাবে ভারতের সামনে আছে কেবল যুক্তরাষ্ট্র আর ব্রাজিল। মৃত্যুর দিক থেকে দেশটি থেকে এগিয়ে থাকা বাকি দুই দেশ যুক্তরাজ্য ও মেক্সিকো। গত কয়েক দিন ধরে ভারতে প্রতিদিন প্রায় ৫০ হাজারের মতো করোনা রোগী শনাক্ত হচ্ছে। মারা যাচ্ছে গড়ে সাড়ে সাতশোর মতো মানুষ।

আইসিএমআরের ভবিষ্যদ্বাণী বলছে, চলতি বছরের নভেম্বরের মাঝামাঝি ভারতে করোনা সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছবে। আরেকটি গবেষণা বলছে, নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে না। আগস্টের মাঝামাঝি করোনা সংক্রমণ পিক-এ পৌঁছে যাবে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au