সারাদেশ

যশোরে অসহায় ১০১ বছরে বৃদ্ধা মায়ের পাশে এবার উদ্ভাবক মিজান

  • 5:45 am - July 31, 2020
সোহেল রানা,যশোর প্রতিনিধিঃ যশোরের বাঘারপাড়ায় ফিজারন নেছা (১০১) নামে এক অসহায় বৃদ্ধা মায়ের পাশে এবার দাড়িয়েছেন দেশসেরা উদ্ভাবক মিজানুর রহমান।তিনি বাঘারপাড়া থানাধীন ধলগ্রাম ইউনিয়নের আগড়া গ্রামের মৃত রহম মোল্লার স্ত্রী।
অসহায় বৃদ্ধা নারী ১৩ সন্তানের জননী।এরই মধ্যে তিনি একে একে ছয় সন্তানকে হারিয়েছেন।ছেলে মেয়েরা দারিদ্র্য হওয়ার অসহায় মায়ের ভরন পোষণের দ্বায়িত্ব ঠিকমতো নিতে পারেন না।তাই তিনি পোতা ছেলে রাইহান হোসেনের কাছেই বেশি থাকেন।
বাংলাদেশ জাতীয় সেচ্ছাসেবক সংগঠনের সদস্য আবু হুরায়রা মাধ্যমে জানতে পেরে দেশসেরা উদ্ভাবক মিজানুর রহমান মিজান ছুটে যান অসহায় বৃদ্ধা নারীর বাড়িতে।সেখানে তিনি তার পরিবারের সকল সদস্যদের খোঁজ খবর নেন।পরে তিনি নিজ হাতে অসহায় বৃদ্ধা ফিজারন নেছার গায়ে নতুন শাড়ি জড়িয়ে দেন।এবং ঈদ সামগ্রী সেমাই, চিনি,সাবানসহ আনুষঙ্গিক তার হাতে তুলে দেন।এদিকে নতুন শাড়ি ও ঈদ সামগ্রী পেয়ে ফিজারন নেছা খুশীতে আত্মহারা হয়ে পড়েন।
দেশসেরা উদ্ভাবক মিজান এই প্রতিবেদক কে বলেন,যতদিন বেঁচে আছি মানবতার কল্যাণে কাজ করে যেতে চায়।মানুষের ভালবাসা নিয়ে বেঁচে থাকতে চাই।একই সাথে যারা আমাকে উৎস ও সহযোগিতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আমি অসহায় বৃদ্ধা ফিজারন নেছা মায়ের প্রতি মানবিকতার দৃষ্টি আকর্ষণ করে সমাজের সব শ্রেণী পেশার মানুষের কাছে সাহায্য সহযোগিতা কামনা করছি।সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আর্থিক সাহায্যের জন্য প্রার্থনা করছি।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেশসেরা উদ্ভাবক মিজান বৃদ্ধা নারীর পোষ্ট করলে গ্রীস প্রবাসী আব্দুল হাকিম মন্ডল ওই নারীকে ঈদের পরে একটি হুইল চেয়ার দেবেন মর্মে আশ্বস্ত করেন।

 

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au