আন্তর্জাতিক

এবার করোনায় আক্রান্ত ব্রাজিলের ফার্স্ট লেডি

  • 5:11 am - July 31, 2020

ব্রাজিলের ফার্স্ট লেডি মিশেল বলসোনারোর শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ঘটেছে। প্রেসিডেন্ট বলসোনারো করোনা থেকে সেরে ওঠার পাঁচ দিনের মাথায় তাঁর স্ত্রী আক্রান্ত হলেন।  বৃহস্পতিবার দেশটির সরকারের পক্ষ থেকে ফার্স্ট লেডির কোভিড-১৯ পজিটিভ হওয়ার খবর জানানো হয়।

প্রেসিডেন্টের কার্যালয়ের দেয়া বিবৃতিতে বলা হয়, ফার্স্ট লেডি মিশেল বোলসোনারোর করোনা নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তবে তিনি ভাল আছেন এবং সব নিয়মই মেনে চলবেন।

৩৮ বছর বয়সী ফার্স্ট লেডি মিশেল বোলসোনারো ছাড়াও এদিন দেশটির বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী মার্কোস পন্টেসের শরীরেও করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এনিয়ে দেশটির পাঁচজন মন্ত্রী করোনায় আক্রান্ত হলেন।

প্রেসিডেন্ট কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, করোনায় আক্রান্ত হলেও ‘স্বাস্থ্য ভালো আছে’ ৩৮ বছর বয়সী ফার্স্ট লেডি মিশেলের। এখন সেরে ওঠার জন্য আরোপিত ‘বিধিগুলো মেনে চলবেন’ তিনি।

এর আগে গত ৭ জুলাই করোনায় আক্রান্ত হয়েছিলেন প্রেসিডেন্ট জাইর বোলসোনারো। ৬৫ বছর বয়সী বলসোনারো এই সময়ে ব্রাসিলিয়ায় প্রেসিডেন্ট প্রাসাদে প্রায় তিন সপ্তাহ কোয়ারেন্টাইনে ছিলেন। একাধিকবার টেস্ট করেও বারবার পজিটিভ রিপোর্ট আসছিল তার। অবশেষে গত সপ্তাহে ব্রাজিল প্রেসিডেন্টের করোনা ‘নেগেটিভ’ আসে। কাজে ফেরার পাঁচ দিনের মাথাই আক্রান্ত হলেন তাঁর স্ত্রী মিশেল।

প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত থাকার সময়ে ফার্স্ট লেডি মিশেল ও দুই মেয়ের নমুনা পরীক্ষা করানো হয়। সে পরীক্ষার ফল নেগেটিভ এসেছিল। কিন্তু শেষমেশ ফার্স্ট লেডি মিশেল করোনা সংক্রমণ এড়াতে পারলেন না।

অনেক দিন ধরেই ব্রাজিল করোনাভাইরাসের অন্যতম হটস্পট। অতি ছোঁয়াচে এই ভাইরাসে এরই মধ্যে দেশটিতে ৯১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আর আক্রান্তের সংখ্যা ২৫ লাখের বেশি।

অন্যদিকে, করোনা মহামারিকে তেমন গুরুত্ব দেন না বলসোনারো। তার মতে, করোনা ‘হালকা ফ্লু’ জাতীয় অসুখ। এমনকি লকডাউন, মাস্ক পরা এসব বিধিনিষেধেরও ঘোর বিরোধী তিনি। তাকে মাস্ক পরতে বাধ্য করেছে আদালতের নির্দেশনা। এমনকি করোনা চিকিৎসায় বিতর্কিত ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইনের পক্ষেই তার দৃঢ় অবস্থান।

এই শাখার আরও খবর

মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ, কর্মীদের রেমিট্যান্সের জোয়ার! রিজার্ভের পালে হাওয়া–

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ। এই শ্রমিকরা স্বল্প খরচে মালয়েশিয়া যেতে পারলে সেখানকার শ্রমিক সংকট নিরসন ও তাদের অর্থনীতিতে…

১০৩ বিলিয়ন ডলার বিদেশি ঋণ রেখে গেছে আওয়ামী সরকার

ঢাকা: আওয়ামী সরকারের শাসন আমলে বাংলাদেশ বিদেশি ঋণে রেকর্ড ভেঙেছে। গত জুন মাস শেষে বিদেশি ঋণ ছাড়িয়েছে ১০৩ বিলিয়ন ডলার। বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের…

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

গরমে মরছে মুরগি, ক্ষতির মুখে খামারিরা

অর্থনীতি : চলমান তীব্র দাবদাহে বিপাকে পড়েছেন দেশের পোলট্রি খামারিরা। ঈদের পর থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহে হিট স্ট্রোকের কারণে প্রতিদিন তাদের মুরগি মারা যাচ্ছে।…

ভিসা ছাড়াই ওমরাহ করতে পারবেন বাংলাদেশিরা : সৌদি রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান জানিয়েছেন, সাউদিয়া এয়ারলাইন্সে ট্রানজিটের যাত্রী হয়ে বাংলাদেশের নাগরিকরা ভিসা ছাড়াই সৌদি আরবে পবিত্র…

যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে বাংলাদেশ চিন্তিত নয়: আল জাজিরাকে পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচন যেন অবাদ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয় তার জন্য বাংলাদেশকে চাপে রেখেছে ওয়াশিংটন। শুধু তাই নয়…

ব্রিকস সম্মেলন এজেন্ডা বাস্তবায়নই এবারের আয়োজনের মূল লক্ষ্য

ঢাকা: এজেন্ডা বাস্তবায়নকে গুরুত্ব দিয়ে দক্ষিণ আফ্রিকায় শুরু হয়েছে ১৫তম ব্রিকস সম্মেলন। এবারের আয়োজনে সবচেয়ে বেশি জোর দেয়া হবে, উন্নয়শীল দেশগুলোতে জোটটির রাজনৈতিক এবং অর্থনৈতিক…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au