প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
আবির হোসাইন শাহিন, সিরাজগঞ্জ প্রতিনিধি : ‘সিরাজগঞ্জে বন্যার্তদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন কালের কণ্ঠ শুভ সংঘ সিরাজগঞ্জ জেলা শাখা।
শুভ কাজে সবার পাশে’ প্রতিপাদ্যকে ধারণ করে বন্যা কবলিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে কালেরকন্ঠ-শুভসংঘ সিরাজগঞ্জ জেলা শাখা।
সিরাজগঞ্জের হাজী আহম্মেদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লোকমান হোসেনের সভাপতিত্বে ও শুভসংঘের সাধারণ সম্পাদক হোসেন আলী ছোট্টুর সঞ্চালনায় বৃহঃবার বিকেল ৪ টায় কালেরকন্ঠ-শুভসংঘ সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে হাজী আহম্মেদ আলী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বন্যা কবলিত মানুষের মাঝে ঈদুল আজহার প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। এ সময় ৫০টি পরিবারে মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এ প্রসঙ্গে শুভসংঘের উপদেষ্টা ও জেলা প্রতিনিধি অসীম কুমার মন্ডল বলেন, বানভাসি মানুষের মাঝে ইদের আনন্দ ভাগাভাগি করতে শুভসংঘের এই আয়োজন। শুভসংঘ মানুষের পাশে আছে এবং থাকবে।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম, শুভসংঘের কেন্দ্রীয় কমিটির সদস্য মুসাফির ইমরান, আনন্দ টিভির জেলা প্রতিনিধি সাধন কুমার দাস, কালেরকন্ঠ শুভসংঘ বেলকুচি উপজেলা শাখার সভাপতি আবির হোসেন শাহিন, সাধারণ সম্পাদক শাকিল আহমেদ শুভ ও দৈনিক আমাদের সময় পত্রিকার সিনিয়র সাংবাদিক আবু আলী।
প্রধান অতিথি বলেন, বন্যা কবলিত মানুষের জন্য শুভসংঘের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এমন ভালো কাজে উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি।
এসময় আরো উপস্থিত ছিলেন তোফায়েল হোসেন তমাল, ওলি, রাব্বী, শাহিন ও জেলা শাখার শুভসংঘের শুভ্যার্থীরা।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au