সারাদেশ

জনসেবায় ভূমিকা রেখে জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন ময়মনসিংহের ডিসি

  • 2:46 pm - July 30, 2020

আরিফ রববানী, ময়মনসিংহ : সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে দিনরাত অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে সরকারের উন্নয়ন কর্মকান্ড কে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দেওয়ার অবদানে ময়মনসিংহ বিভাগীয় কমিশনের আওতাধীনে জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২০১৯-২০ এর পুরস্কার ও সনদ পেলেন ময়মনসিংহের জেলা প্রশাসক দক্ষ, পরিশ্রমে,মেধাবী জনবান্ধব কর্মকর্তা মিজানুর রহমান। তিনি সার্বিক ক্ষেত্রে সততা, নিষ্ঠা ও জবাবদিহিতামূলক প্রশাসন পরিচালনা করায় বিভাগীয় পর্যায়ে শুদ্ধাচার পুরস্কার প্রাপ্ত হন। ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো: কামরুল হাসান এনডিসি, জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২০১৯-২০ এর পুরস্কার বিষয়ক এক অনুষ্ঠানে জেলা প্রশাসক মিজানুর রহমান কে জনসেবায় ভূমিকা রাখায় এই

সনদপত্র ও ক্রেস্ট প্রদান করেন। তিনি আশা করেন জেলা প্রশাসনের সুনাম আরও পরিশীলিত ও স্বচ্ছ হবে এধারার কাজের মাধ্যমে। গণমানুষ সরকারি সেবাটা খুব যত্নে পাবে। জেলা প্রশাসক বলেন পুরস্কার প্রাপ্ত হয়ে দায়টা বেড়ে গেল কয়েকগুন, তবে তিনি সর্বদা স্বচ্ছ থেকে মানুষের কল্যাণে কাজ করে যেতে চান। সবার সহযোগিতায় মহামারি থেকে আমাদের মুক্তি মিলবে বলে আশাবাদ ব্যক্ত করেন। যে যেখানেই আছি সেখান থেকেই চলমান মাস্ক ক্যাম্পেইনে অংশগ্রহণ করার জন্য সবিনয় আহ্বান জানান।

জেলা প্রশাসক মিজানুর রহমান ময়মনসিংহ জেলায় ডিসি হিসেবে যোগদান পর থেকে জেলা থেকে অনিয়ম দুর্ণীতি প্রতিরোধের মাধ্যমে প্রশাসনিক সেবাকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে পর্যায়ক্রমে প্রতিদিন জেলার বিভিন্ন উপজেলার বিভিন্ন কর্মকর্তাদের সাথে মতবিনিময় ও আলোচনা সভা অব্যাহত রেখে প্রশাসনিক সেবার মান উন্নয়নে কাজ করছেন, তার অধিনস্থ কারও বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও দায়িত্ব অবহেলার প্রমাণ পাওয়া গেলে সে যেই হোক ছাড় না দিয়ে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিচ্ছেন।
সততার সাথে দায়িত্ব পালনে অবিচল এ জেলা প্রশাসকের কাছ থেকে অবৈধ উপায়ে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে ব্যর্থ হয়েছেন অনেক ক্ষমতাধর জনপ্রতিনিধিও। বদলীর হুমকিতেও একটুকুও বিচলিত হননি সাম্যবাদ অগ্রদুত অসাম্প্রদায়িক নীতির খাটি বাঙ্গালী বঙ্গবন্ধু ও শেখ হাসিনার আদর্শে চলা ডিসি মিজানুর রহমান।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au