প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
বাঘারপাড়া প্রতিনিধি : ধলগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের নতুন কমিটি গঠিত হয়েছে। এ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দীর্ঘদিনের রাজপথে থাকা ছাত্রনেতা এস.এম কোমল সিদ্দিকী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মেহেদি হাসান শুভ।
গতকাল উপজেলা ছাত্রলীগের এক আলোচনা সভায় এ কমিটি প্রকাশ করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়েজিদ হোসেন ও সাধারণ সম্পাদক বিএম শাহ্জালাল।

ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হওয়ার পর কোমল সিদ্দিকী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ নিয়ে আমি রাজনীতি করি ইনশাআল্লাহ সততা ও নিষ্ঠার সাথে আমি আমার দায়িত্ব পালন করব
এসময় কোমল সিদ্দিকী উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানিয়ে বলেন, আমাকে ধলগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নির্বাচিত করায় বায়েজিদ ভাই এবং শাহ্জালাল ভাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি।
তিনি বলেন, আমি যেন সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ থাকতে পারি এজন্য আমার এলাকাবাসী সকলের কাছে আমি সহযোগিতা কামনা করছি।
কমিটি আত্মপ্রকাশের পর কোমল সিদ্দিকী তাঁর ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছে সেটি পাঠকদের জন্য তুলে ধরা হলো: আলহামদুল্লিলা
শিক্ষা শান্তি প্রগতি-ছাত্রলীগের মূলনীতি—–বাংলাদেশ ছাত্রলীগ-নেতা মোদের শেখ মুজিব—–সন্ত্রাস নয় শিক্ষা-শেখ হাসিনার দীক্ষা।
৫নং ধলগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের নব-নির্বাচিত কমিটির সভাপতি হিসাবে আমাকে মনোনীত করায়,বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি প্রাণ-প্রিয় ভাই বায়েজিদ হোসেন ও বিপ্লবী সাধারণ সম্পাদক বি,এম শাহজালাল ভাইকে জানায় আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা।
সকলে আমার জন্য দোয়া করবেন আমি যেন একজন আদর্শবান কর্মীর পরিচয় নিয়ে প্রাণের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের জন্য ভাল কিছু করার প্রত্যয় নিয়ে এ পথ চলতে পারি।
সবার ভালবাসা নিয়ে অনেক দূর যেতে চাই।
“জয় বাংলা জয় বঙ্গবন্ধু”
বাঘারপাড়া উপজেলা ধলগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের এ ১০ বিশিষ্ট কমিটিতে রয়েছেন, সহ-সভাপতি, রাজু মিয়া, মো: ফুজাইল ইসলাম, দীপু পরমান্য।
এছাড়া এ কমিটিতে রয়েছেন যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মো: সামিউল আলিম, মোঃ মিরাজুল ইসলাম আরিফ আতিক হাসান অন্তর,ও সাংগঠনিক সম্পাদক রয়েছেন রাকিবুল ইসলাম, মো: আরাফাত হোসেন।
ধলগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ ও ছাত্রলীগের একটি বিশ্বস্ত সূত্রে জানা যায়, উপজেলা ছাত্রলীগ বর্তমান যে কমিটি ঘোষণা করেছে আগের তুলনায় এ কমিটি বেশ শক্তিশালী হিসেবে আলোচনায় রয়েছেন।
প্রসঙ্গত. বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত আগের কমিটি বিলুপ্তি করে ১০ বিশিষ্ট কমিটি আত্মপ্রকাশ করেন উপজেলা ছাত্রলীগ।
নতুন সময়/জনি
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au