আন্তর্জাতিক

করোনায় মৃত্যুপুরী যুক্তরাষ্ট্রে প্রাণহানি দেড় লাখ ছাড়াল

  • 7:04 am - July 30, 2020

কোভিড-১৯ মহামারী যুক্তরাষ্ট্রে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না। রোজ হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন। মারা যাচ্ছেন শয়ে শয়ে মানুষ। এরইমধ্যে মৃত্যুর মিছিল দেড় লাখ ছাড়িয়ে গেছে দেশটিতে।

বৃহস্পতিবার বেলা ১১ টায় ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান বলছে, যুক্তরাষ্ট্রে মোট আক্রান্ত হয়েছেন ৪৫ লাখ ৬৮ হাজার ৩৭ জন। আর মারা গেছেন ১ লাখ ৫৩ হাজার ৮৪০ জন। সুস্থ হয়ে উঠেছেন ২২ লাখ ৪৫ হাজার ৪৪ জন। ২৩ লাখ ৯৮ হাজার ৮৮৪ মানুষ আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

বুধবার দেশটিতে ১৪৬১ জনের মৃত্যু নথিবদ্ধ হয়েছে। রয়টার্স বলছে, ২৭ মে-র ১৪৮৪ জনের মৃত্যুর পর থেকে দৈনিক হিসেবে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা এটিই।

এখন যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ এ প্রায় প্রতি মিনিটে একজন করে মারা যাচ্ছেন বলে জানিয়েছে বার্তা সংস্থাটি।

মাঝে কিছুদিন মৃত্যু নিয়ন্ত্রণে এলেও যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে প্রাণহানির সংখ্যা দুই মাসের মধ্যে এখন সবচেয়ে দ্রুতগতিতে বাড়ছে, গত ১১ দিনে মৃতের সংখ্যা বেড়েছে ১০ হাজার।

চলতি মাসে অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা ও টেক্সাসে সংক্রমণের ঊর্ধ্বগতি দেখা গেছে। এই রাজ্যগুলোতে লকডাউন তুলে নিয়ে অর্থনৈতিক কর্মকাণ্ড চালু করার উদ্যোগ নেয়া হয়েছিল। পরে এই সিদ্ধান্ত থেকে সরে আসে সরকার। মার্চ ও এপ্রিলে ভাইরাসের দ্রুত বিস্তার ঠেকাতে এই রাজ্যগুলো লকডাউনে ছিল।

চলতি মাসে রাজ্যের হিসাবে কোভিড-১৯ এ সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে টেক্সাসে, এখানে মারা গেছেন প্রায় ৪৩০০ জন। ২৯০০ মৃত্যু নিয়ে এরপরই আছে ফ্লোরিডা। তৃতীয় স্থানে থাকা সবচেয়ে জনবহুল রাজ্য ক্যালিফোর্নিয়ায় মৃত্যু হয়েছে ২৭০০ জনের।

চলতি মাসে এই তিনটি রাজ্যে মৃত্যুর সংখ্যা দ্রুতগতিতে বাড়তে থাকলেও যুক্তরাষ্ট্রের রাজ্যগুলোর মধ্যে মোট মৃত্যু ও মাথাপিছু মৃত্যুর সংখ্যায় নিউ ইয়র্ক ও নিউ জার্সি এখনও সবার ওপরে আছে বলে জানাচ্ছে রয়টার্সের টালি।

করোনাভাইরাস মহামারীতে পর্যুদস্ত বিশ্বের শীর্ষ ২০টি দেশের মধ্যে মাথাপিছু মৃত্যুর সংখ্যায় যুক্তরাষ্ট্র ষষ্ঠ স্থান আছে। এখানে প্রতি এক লাখ লোকের মধ্যে মৃত্যু হয়েছে ৪৫ জনের। এই তালিকায় শীর্ষে আছে যুক্তরাজ্য, তারপর যথাক্রমে স্পেন, ইতালি, পেরু ও চিলি অবস্থান।

গত বছরের ডিসেম্বর চীনের উহান থেকে বিশ্বময় ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এটি এখন বিশ্বের ২১৩ টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au