প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের চুনারুঘাটে ৭ শতাধিক হতদরিদ্র পরিবারে ঈদ সামগ্রী বিতরণ করেছে চুনারুঘাট প্রবাসী গ্রুপ। আজ দুপুরে(২৯ জুলাই) চুনারুঘাট অগ্রণী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
প্রবাসী গ্রুপের শুভাকাঙ্ক্ষী সদস্য আতাউর রহমানের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন উপজেলা ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান শামসুন্নাহার চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র নাজিম উদ্দিন সামছু, ব্যারিষ্টার সৈয়দ সায়েদুল হক সুমন, ইউপি চেয়ারম্যান রমিজ উদ্দিন, সময় টিভি ও মানবজমিনের জেলা প্রতিনিধি রাশেদ খান ,কাউছার বাহার, সাবেক মেম্বার হিরন মিয়া, রুমন ফরাজি, নুরুল ইসলাম মাস্টার, বশির আহমেদ মাস্টার, খোরশেদ আলী, মনিরুজ্জামান তাহের , আবুল খায়ের, জিতু মিয়া, তারা মিয়া, জুনায়েদ মিয়া প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, করোনা সংক্রমনের শুরু থেকে প্রবাসী গ্রুপ এলাকার দরিদ্র শত শত পরিবারে খাদ্য সামগ্রী প্রদান করে আসছে। এবার ঈদ সামগ্রী প্রদান করল। প্রবাসী গ্রুপের এসব কর্মকান্ডের জন্য সকল প্রবাসী সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আগামীতেও এ ধরণের সহযোগিতা অব্যাহত রাখার জন্য প্রবাসী গ্রুপকে আমরা অনুরোধ জানাই। তারা বলেন এলাকার উন্নয়নে চুনারুঘাটের প্রবাসীরা আরো বিভিন্ন ধরণের মানবিক কর্মকান্ড পরিচালনা করে আসছে। এসব মহৎ কাজের জন্য প্রবাসীরা চুনারুঘাটবাসীর শ্রদ্ধা ও ভালবাসায় সিক্ত হবেন।
প্রবাসী গ্রুপের পক্ষ থেকে অত্র সংগঠনের সহকারি যুগ্ন আহবায়ক সৌদি আরব প্রবাসী আলহাজ্ব আলী আবদাল নতুন সময় কে জানান, করোনা মহামারীতে আজ আমরা প্রবাসীরা ভালো নেই ,তারপরে ও আমরা নিজের কথা চিন্তা না করে দেশের মানুষের কথা চিন্তা করে আমরা আজ হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত, এবং যারা আজকে আমাদের কর্মসূচিকে সাফল্যমন্ডিত করে তোলার জন্য অর্থ দিয়ে শ্রম দিয়ে সহযোগিতা করেছেন আমি সকলের প্রতি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au