আন্তর্জাতিক

ইসলাম গ্রহণ করলেন বিশ্বখ্যাত ভারোত্তলক রেবেকার

  • 1:58 pm - July 29, 2020

 

নতুন সময় ডেস্ক : বিশ্ববিখ্যাত ভারোত্তলক রেবেকা কোহা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইউরোপের ক্ষুদ্র রাষ্ট্র লাটভিয়ার অধিবাসী এ নারী ইসলামের অনুসারী হিসেবে হিজাব পরিধানও শুরু করেছেন।

গত রবিবার রাতে ইনস্টগ্রামে একটি ছবি প্রকাশ করে ইসলাম গ্রহণের বিষয়টি সবার সামনে তুলে ধরেন। তিনি লিখেন, আজকের দিনটি আমার কাছে একটি বিশেষ দিন।

কারণ আজ আমি ইসলাম গ্রহণ করেছি। ’
তিনি আরও লিখেন আজ দুপুর তিনটা ৪৮ মিনিটে আমি কালেমা শাহাদত পাঠ করে ইসলাম গ্রহণ করি। আমার দৃঢ় বিশ্বাস, আমি জীবনের নতুন এক অধ্যায় শুরু করেছি। ’

এছাড়া তার কোনো ছবি প্রকাশ না করার অনুরোধ করে লিখেন, ‘একজন মুসলিম হিসেবে সবার প্রতি আমার অনুরোধ, এখন থেকে কেউ যেন আমার কোনো ছবি পোস্ট না করে।

আমার চুল ও শরীরের কোনো অঙ্গ প্রকাশ পায় এমন কোনো ছবি কেউ যেন প্রকাশ না করে। ’
তার এ মহৎকর্মে সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লিখেন, ‘যারা আমার সিদ্ধান্তে সমর্থন করে সব সময় সহযোগিতার হাত বাড়িয়ে পাশে থেকেছে সবার প্রতি আমি কৃতজ্ঞ। ’

১৯৯৮ সালের ১৯ মে লাটভিয়ারে জম্মগ্রহণ করেন কোহা। মাত্র ২২ বছর বয়সে তিনি ভারোত্তলনে প্রতিযোগিতায় নিজেকে বিশ্বসেরাদের কাতারে নিয়ে যান। ২০১৮ সালের মধ্যে তিনি ৫৮ কেজি বিভাগে বিশ্ব ভারোত্তলন প্রতিযোগিতায় দুই বার ইউরোপীয় চ্যাম্পিয়ন হন।

এছাড়াও ইন্টারন্যাশনাল ওয়েটলিফটিং ফেডারেশন আয়োজিত প্রতিযোগিতায় ৫৯ কেজি বিভাগে অংশগ্রহণ করে দুই বার বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়ন হন।
রেবেকা কোহা ২০১৬ সালে ৫৩ কেজি বিভাগে সামার অলিম্পিকে চতুর্থ স্থান অধিকার করেন। একই বছর তিনি লাটভিয়া থেকে ‘রাইজিং স্টার অব দ্য ইয়ার’ হিসেবে নির্বাচিত হন। গত মে মাসের ১৯ তারিখ কোহার জম্মদিনে কাতারের ডিসকাস থোয়ার মুয়াজ মুহাম্মাদ ইবরাহিমের সঙ্গে বিবাহকার্য সম্পন্ন করেন।

 

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au