সারাদেশ

ময়মনসিংহে খাদ্যে ভেজাল দেয়ায়, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

  • 3:15 pm - July 28, 2020

আরিফ রববানী, ময়মনসিংহ : ঈদুল আজহাকে কেন্দ্র করে ময়মনসিংহের মানুষকে সুস্থ্য রাখতে খাদ্যের ভেজাল নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের পক্ষ থেকে হাট-বাজারে ব্যাপক মনিটরিং এর ব্যবস্থা করেছেন জেলা প্রশাসক মিজানুর রহমান। তাই আসন্ন ঈদুল আজহায় করোনাকালীন সংকটে মহামারী নিয়ে ব্যস্ততার আড়ালে বিভিন্ন খাদ্য সামগ্রী উৎপন্নকারী প্রতিষ্ঠান যাতে ভেজাল ও নিম্নমানের খাদ্যপণ্য দিয়ে জনমানুষের স্বাস্থ্যঝুকি আরও প্রকট করতে না পারে সেদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারী অব্যাহত রয়েছে। সেই লক্ষে ময়মনসিংহ জেলা প্রশাসনের নির্দেশনায় নিয়মিত বিরতিতে ভ্রাম্যমান কোর্ট পরিচালনা করছেন জেলার বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী অফিসার,সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড),বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট গণ। তারই ধারাবাহিকতায় জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সেগুফতা মেহনাজ এর নেতৃত্বে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ

২৮শে জুলাই মঙ্গলবার নগরীর কাচারী ঘাট এলাকায় মোমিন ফুডস নামক একটি খাদ্য সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠানে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে ৫০০০০/(পঞ্চাশ হাজার মাত্র)টাকা অর্থদন্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত।

একই দিনে নগরীর বিভিন্ন সেমাই, ফুচকা উৎপাদন, বড়ই আচার ও তেতুল আচার প্রস্তুতকারী কারখানায় অভিযান পরিচালিত হয়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী তৈরির অপরাধে কাচারী ঘাট এলাকায় মোমিন ফুডসে ৫০০০০/(পঞ্চাশ হাজার মাত্র)টাকা অর্থদন্ড প্রদান করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সেগুফতা মেহনাজ। অভিযানে তার সাথে র‍্যাব এর সহকারী পুলিশ সুপার তাসলিম হোসাইন এবং স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল এর সহযোগিতায় ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন। জেলা প্রশাসক মিজানুর রহমান জানান- করোনার সংকটকালীন সময়ে ঈদকে সামনে রেখে অসাধু ব্যবসায়িরা যাতে মুনাফার লোভে খাদ্যপণ্যের মান নষ্ট করতে না পারে সে বিষয়ে সার্বিক নজরদারি আরও বাড়ানোর লক্ষে আমাদের এই ভ্রাম্যমান আদালতের অভিযান নিয়মিত পরিচালিত হবে। জনস্বার্থে এই অভিযান চলবে, তিনি অভিযান সফল করতে সকলের নিকট সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au