সারাদেশ

বাঘারপাড়ায় সোনালী আঁশের বাম্পার ফলন

  • 3:07 pm - July 28, 2020

অনুপমদে, যশোর : যশোরের বাঘারপাড়ায় এবার পাটের বাম্পার ফলন হয়েছে। লাভের আশা করছেন পাটচাষিরা। এরই মধ্যে বাঘারপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় সোনালি আঁশ আহরণ শুরু হয়েছে। যদিও দাম নিয়ে চিন্তায় কৃষক, কপালে চিন্তার ভাজ। তারপরও সোনালি আঁশে স্বপ্ন বুনছেন চাষিরা। প্রয়োজনীয় বৃষ্টিপাত, ভালো বীজের সহজলভ্যতা ও সারের সংকট না থাকায় বাম্পার ফলন হয়েছে। গতবছর পানির অভাবে জাগ দেয়া নিয়ে সমস্যায় পড়েছিলেন চাষিরা। এবার আশানুরূপ বৃষ্টি হওয়ার কারণে পাট জাগ দেয়া নিয়ে কোনো সমস্যায় পড়েননি চাষিরা। তাই বাড়তি খরচও গুণতে হচ্ছে না। এসব কারণে বাঘারপাড়ায় এবার পাটচাষিরা আশাবাদী। তথাপি ন্যায্য দাম নিয়ে আশঙ্কায় রয়েছেন তারা।

মাহামারি করোনাভাইরাসের কারণে, জনজীবন যখন থমকে গেছে ঠিক সেই মুহূর্তে কঠোর পরিশ্রমে উৎপাদিত সোনালি আঁশের ন্যায্য মূল্য নিয়ে শঙ্কায় কৃষকেরা। গত মৌসুমেও পাটের দাম ভালো ছিল। মধ্যস্বত্বভোগী ও ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে পাটের বাম্পার ফলনের পরও ন্যায্যমূল্য পাওয়ার নিশ্চয়তা নিয়ে সন্দেহ রয়েছে।
সরেজমিনে দেখা যায়, পাট কাটা, জাগ দেয়া, আঁশ ছাড়ানো, রোদে শুকানোতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। গ্রামের পাটচাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, অন্য বছরের তুলনায় এবার পাট চাষের অনুকূল পরিবেশ ছিল। পাটের নায্য দাম যদি কমে যায় তবে চাষিদের অনেক লোকসান গুণতে হবে।
উপজেলার দোহাকুলা এলাকার পাটচাষি শাহিদুল্যা বলেন, এবার তিনি বাইশ কাঠা জমিতে পাট চাষ করেছেন। ফলন ভালো হয়েছে। পাটের আবাদ করতে বিঘা প্রতি সব মিলিয়ে প্রায় ২৫ হাজার টাকা খরচ হয়েছে। পাট উৎপাদন হয়েছে প্রতি বিঘায় ১৬ থেকে ১৭ মণ।স্থানীয় বাঘারপাড়া হাটে ১৭০০ টাকা দরে বিক্রি করেছি।
পাটচাষি ইয়াসিন ও হারুন মোল্যা বলেন, অনেক পাট হয় আমাদের। এই জন্যে আমরা বেশি চাষ করি। কত পরিশ্রম করছি। লাভ সীমিত। পাটের সঠিক দাম পাই না। বীজ কেনার খরচ, হালচাষের খরচ, জাগ দেয়ার খরচ, কামলা খরচ, সার খরচ, রোদে শুকানো আরো কতকিছু। এত পরিশ্রমের পরও লাভ আর কত। লাভ নেই। সরকারিভাবে পাট কিনলে আমাদের জন্যে ভালো হতো। গত মৌসুমের শুরু থেকে পাটের দাম ভালো থাকলেও সিন্ডিকেটের কারণে মৌসুমের শেষের দিকে দাম তেমন বাড়েনি। তাই চাষিরা পাটের ন্যায্যমূল্য পেতে চলতি মৌসুমে দর নির্ধারণে সরকারের হস্তক্ষেপ কামনা করছেন।
স্থানীয় চাষিরা আরো বলেন, গতবারের চেয়ে এবার পাটের মান যেমন ভালো হয়েছে, তেমন উৎপাদনও ভালো হয়েছে। আর এবার গত বছরের চেয়ে দামও বেশ ভালো পাওয়া যাবে বলে আশা করছেন। কৃষকদের উৎপাদন খরচ কেমন লাগছে সব যাচাই বাছাই করে সরকার যদি মূল্য বেধে দেয় যে এই দামেই পাট কিনতে হবে তাহলে কৃষকরা নায্য দাম পাবে। তাহলে দালাল ও ফড়িয়াদের দৌরাত্ম্য কমতো।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা জাহিদুল আলম প্রতিদিনের কথাকে বলেন, চাষের অনুকূল আবহাওয়া বিরাজ করায় এবার আবাদ ভালো হয়েছে। এখন বাজারদর ঠিক থাকলে কৃষকেরা আর্থিকভাবে লাভবান হবেন। আর দাম ভালো পেলে আবারও সোনালি আঁশের সুদিন ফিরবে। ভবিষ্যতে আরও বেশি জমিতে পাটের আবাদ হবে।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au