সারাদেশ

নিয়ামতপুরে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধিদের ভাতা প্রদান

  • 11:39 am - July 28, 2020

জনি আহমেদ : নওগাঁর নিয়ামতপুরে সমাজসেবা কার্যালয়ের অধীনে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধি ভাতা প্রদান অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

আজ মঙ্গলবার বেলা ১০টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে এ ভাতা প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।
উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সেলিম উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, নিয়ামতপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি বাবু ঈশ্বর চন্দ্র বর্মন, নিয়ামতপুর সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান নঈম, ভাবিচা ইউপি চেয়ারম্যান ওবাইদুল হক।
বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধি ভাতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন উপজেলা সমাজসেবা অফিসার আরিফুজ্জামান।
উপজেলা হাজিনগর, চন্দননগর, রসুলপুর, পাড়ইল, শ্রীমন্তপুর এবং বাহাদুরপুর ইউনিয়নের ভাতা নিজ নিজ ইউনিয়ন পরিষদে শুধুমাত্র নিয়ামতপুর সদর ও ভাবিচা ইউনিয়নের ভাতা জেলা পরিষদ অডিটোরিয়ামে অনলাইন জুম মিটিং এর মাধ্যমে একযোগে প্রধান অতিথি ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উদ্বোধন করেন। হাজিনগর ইউনিয়নে অত্র ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, চন্দননগর ইউনিয়নে অত্র ইউনিয়নের চেয়ারম্যান বদিউজ্জামান বদি, রসুলপুর ইউনিয়নে অত্র ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, পাড়ইল ইউনিয়নে অত্র ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দা, শ্রীমন্তপুর ইউনিয়নে অত্র ইউনিয়নের চেয়ারম্যান আজাহারুল ইসলাম বুলু সদর ইউনিয়ন আওয়ামী লীগের, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, এবং বাহাদুরপুর ইউনিয়নে অত্র ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ অনলাইন জুম মিটিং এর মাধ্যমে যুক্ত হন।
নিয়ামতপুর উপজেলায় ২০২০ সালে বয়স্ক ভাতা ৬শ ৪৬ জন প্রতিজন ৫শ টাকা করে, বিধবা ভাতা ৫শ ১৫ জন প্রতিজন ৫শ টাকা করে এবং প্রতিবন্ধি ভাতা ৬শ ১৭জন প্রতিজন ৭শ ৫০ টাকা করে সর্বমোট ১ কোটি ২৯ লক্ষ ৬৯ হাজার টাকার ভাতা প্রদান করা হয়।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au