আন্তর্জাতিক

বিশ্বে আক্রান্ত ১ কোটি ৬৬ লাখ ৪৪ হাজরে বেশি, মৃত্যু ৬ লাখ ৫৬ হাজার

  • 11:37 am - July 28, 2020
বিশ্বে আক্রান্ত ১ কোটি ৬৬ লাখ ৪৪ হাজরে বেশি, মৃত্যু ৬ লাখ ৫৬ হাজার

ঢাকা: বিশ্বব্যাপী করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারিতে আক্রান্তের সংখ্যা প্রায় এক কোটি ৬৬ লাখ ৪৪ হাজার ছাড়িয়েছে। আর এ মহামারীতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬ লাখ ৫৬ হাজার।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ কোটি ৬৬ লাখ ৪৪৪ হাজার ৬৭ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ৫৬ হাজার ৫৫০ জন। ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ কোটি ২ লাখ ৩২ হাজার ৫০ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, এক লাখ ৫০ হাজার ৪৪৪ জন। দেশটিতে আক্রান্তের সংখ্যাও বিশ্বে সর্বোচ্চ, ৪৪ লাখ ৩৩ হাজার ৪১০ জন। আর আক্রান্ত ও মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে মঙ্গলবার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছে ২৪ লাখ ৪৩ হাজার ৪৮০ জন। এ পর্যন্ত মারা গেছে ৮৭ হাজার ৬৭৯ জন।

মৃতের সংখ্যায় ব্রাজিলের পরেই আছে যুক্তরাজ্য। দেশটিতে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৪৫ হাজার ৭৫৯ জন। আক্রান্ত হয়েছে ৩ লাখ ১১১ জন। মৃত্যুর দিক থেকে চতুর্থ অবস্থানে উঠে এসেছে মেস্কিকো। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৪৪ হাজার ২২ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৯৫ হাজার ৪৮৯ জন।

করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় অবস্থানে উঠে এসেছে ভারত। দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে ১৪ লাখ ৮২ হাজার ৫০৩ জন, যাদের মধ্যে মারা গেছেন ৩৩ হাজার ৪৪৮ জন। করোনায় সর্বোচ্চ আক্রান্ত দেশগুলোর চতুর্থ অবস্থানে আছে রাশিয়া। দেশটিতে আক্রান্ত ৮ লাখ ১৮ হাজার ১২০ জন। আর মৃতের সংখ্যা ১৩ হাজার ৩৫৪ জন।

আক্রান্ত দেশগুলোর মধ্যে পঞ্চম অবস্থানে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা। দেশটিতে আক্রান্ত ৪ লাখ ৫২ হাজার ৫২৯ জন। আর মৃতের সংখ্যা ৭ হাজার ৬৭ জন।

আর মৃত্যুতে পঞ্চম অবস্থানে আছে ইতালি। দেশটিতে মৃতের সংখ্যা ৩৫ হাজার ১১২ জন এবং আক্রান্ত ২ লাখ ৪৬ হাজার ২৮৬ জন। মৃতের দিক থেকে ৬ষ্ঠ অবস্থানে থাকা ফ্রান্সে মারা গেছে ৩০ হাজার ২০৯ জন এবং আক্রান্ত ১ লাখ ৮৩ হাজার ৭৯ জন।

ইউরোপের দেশ স্পেনে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৮ হাজার ৪৩৪ জনের। আর আক্রান্ত হয়েছে ৩ লাখ ২৫ হাজার ৮৬২ জন। এছাড়া পেরুতে আক্রান্ত ৩ লাখ ৮৯ হাজার ৭১৭ জন, মৃতের সংখ্যা ১৮ হাজার ৪১৮ জন। জার্মানিতে কোভিড-১৯ এ আক্রান্ত ২ লাখ ৭ হাজার ৩৭৯ জন, মারা গেছেন ৯ হাজার ২০৫ জন। ইরানে আক্রান্ত ২ লাখ ৯৩ হাজার ৬০৬ জন, মারা গেছেন ১৫ হাজার ৯১২ জন।

পাকিস্তানে আক্রান্ত ২ লাখ ৭৪ হাজার ২৮৯ জন, মারা গেছেন ৫ হাজার ৮৪২ জন। কানাডায় আক্রান্ত ১ লাখ ১৪ হাজার ৫৯৭ জন এবং মৃতের সংখ্যা ৮ হাজার ৯০১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বাংলাদেশে সোমবার পর্যন্ত করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ২৬ হাজার ২২৫ জন এবং মোট মৃতের সংখ্যা ২ হাজার ৯৬৫ জন। এছাড়া মোট সুস্থ হওয়ার সংখ্যা ১ লাখ ২৫ হাজার ৬৮৩ জন।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে নভেল করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ১৮৫টি দেশে ছড়িয়ে পড়েছে কভিড-১৯। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এই শাখার আরও খবর

মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ, কর্মীদের রেমিট্যান্সের জোয়ার! রিজার্ভের পালে হাওয়া–

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ। এই শ্রমিকরা স্বল্প খরচে মালয়েশিয়া যেতে পারলে সেখানকার শ্রমিক সংকট নিরসন ও তাদের অর্থনীতিতে…

১০৩ বিলিয়ন ডলার বিদেশি ঋণ রেখে গেছে আওয়ামী সরকার

ঢাকা: আওয়ামী সরকারের শাসন আমলে বাংলাদেশ বিদেশি ঋণে রেকর্ড ভেঙেছে। গত জুন মাস শেষে বিদেশি ঋণ ছাড়িয়েছে ১০৩ বিলিয়ন ডলার। বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের…

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

গরমে মরছে মুরগি, ক্ষতির মুখে খামারিরা

অর্থনীতি : চলমান তীব্র দাবদাহে বিপাকে পড়েছেন দেশের পোলট্রি খামারিরা। ঈদের পর থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহে হিট স্ট্রোকের কারণে প্রতিদিন তাদের মুরগি মারা যাচ্ছে।…

ভিসা ছাড়াই ওমরাহ করতে পারবেন বাংলাদেশিরা : সৌদি রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান জানিয়েছেন, সাউদিয়া এয়ারলাইন্সে ট্রানজিটের যাত্রী হয়ে বাংলাদেশের নাগরিকরা ভিসা ছাড়াই সৌদি আরবে পবিত্র…

যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে বাংলাদেশ চিন্তিত নয়: আল জাজিরাকে পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচন যেন অবাদ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয় তার জন্য বাংলাদেশকে চাপে রেখেছে ওয়াশিংটন। শুধু তাই নয়…

ব্রিকস সম্মেলন এজেন্ডা বাস্তবায়নই এবারের আয়োজনের মূল লক্ষ্য

ঢাকা: এজেন্ডা বাস্তবায়নকে গুরুত্ব দিয়ে দক্ষিণ আফ্রিকায় শুরু হয়েছে ১৫তম ব্রিকস সম্মেলন। এবারের আয়োজনে সবচেয়ে বেশি জোর দেয়া হবে, উন্নয়শীল দেশগুলোতে জোটটির রাজনৈতিক এবং অর্থনৈতিক…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au