সারাদেশ

ব্যাচেলরদের বাসায় রাতের খাবার পৌঁছে দিচ্ছে চবি ছাত্রদল

  • 7:40 pm - April 16, 2020
ব্যাচেলরদের বাসায় রাতের খাবার পৌঁছে দিচ্ছে চবি ছাত্রদল

চবি করেসপন্ডেন্ট: চট্টগ্রাম শহরে ব্যাচেলর বাসায় অবস্থানকারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের রাতের খাবার পৌঁছে দিচ্ছে শাখা ছাত্রদল। পাশাপাশি চট্টগ্রাম মেডিকেলসহ গুরুত্বপূর্ণ বেসরকারি হাসপাতালে আসা মানুষ এবং পথচারীদের মাঝে এই খাবারের প্যাকেট বিতরণ করে সংগঠনটি।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পূর্ব ঘোষণা অনুযায়ী সন্ধ্যার পর থেকেই ফোনকল অনুযায়ী দ্বিতীয় দিনের মতো ভ্রাম্যমাণ দাওয়াত/নিমন্ত্রণের খাবারের পৌঁছে দেয়া হয়।

চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম শহিদ বলেন, “কোভিড-নাইনটিন মোকাবেলায় বাংলাদেশের জনগণের সুরক্ষায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুসারে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের তত্ত্বাবধানে দেশব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মানবিক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় চবি ছাত্রদল কয়েক দফায় প্রায় ১৩০ টিরও অধিক পরিবারে খাদ্যসামগ্রী সম্বলিত উপহার সামগ্রী পৌঁছে দিয়েছে এবং অতিসত্বর আরো কিছু পরিবারের মাঝে এসব উপহার সামগ্রী পৌঁছে দেয়া হবে। এর বাইরে বুধবার থেকে শহরে বিভিন্ন ব্যাচেলর বাসায় থাকা চবি শিক্ষার্থীদের মধ্যে যারা রাতে খাবারের কষ্টের সম্মুখীন হচ্ছেন তাদের জন্য বাসায় বাসায় খাবারের প্যাকেট পৌঁছে দেয়া হচ্ছে। এরি ধারাবাহিকতায় বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো ফোনকল অনুসারে শিক্ষার্থীদের দুয়ারে দুয়ারে খাবার পৌঁছে দিই আমরা। ফোনকলের মাধ্যমে শহরে বিভিন্ন ব্যাচেলর বাসায় অবস্থানকারী চবির যেকোনো শিক্ষার্থী দাওয়াত হিসেবে এই সেবা নিতে পারবেন যতদিন দেশের পরিস্থিতি স্বাভাবিক না হয়। ”

এই সেবা গ্রহণ পেতে (০১৮৮৭৯৮৮৯০৮, ০১৬৪৭১২২৮০৪) নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au