বিলাল উদ্দিন,কুয়েত থেকে : মরণব্যাধি করোনা ভাইরাস প্রতিরোধে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত দীর্ঘ ৫ মাস ট্যাক্সী ক্যাব বন্ধ থাকার পর গত বৃহস্পতিবার মন্ত্রী পরিষদের এক সভায় সিদ্ধান্ত মোতাবেক ২৮ জুলাই মঙ্গলবার থেকে স্বাস্থ্য বিধিমালা মেনে কুয়েতে চলবে ট্যাক্সী ক্যাব গুলি। তবে সরকারের সিদ্ধান্ত একজন করে যাত্রী বহন করতে পারবে ট্যাক্সী। এ নিয়ে ট্যাক্সী মালিকরা হতাশা প্রকাশ করেছেন। কুয়েত সরকার করোনা ভাইরাস নিয়ন্ত্রণে ধাপে ধাপে স্বাভাবিক জীবনে ফিরে আসতে বেশ কিছু করণীয় ঠিক করেছে। বর্তমানে তৃতীয় ধাপের কার্যক্রম চলছে। লকডাউন মুক্ত হয়ছে পুরো কুয়েত। চলছে ৬ ঘন্টার কারফিউ রাত ৯ টা থেকে ভোর ৩টা পর্যন্ত। অফিস আদালতে ৫০% কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করেছে।