প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
এরশাদ হোসেন কেরানীগঞ্জ : ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার আগানগর আমবাগিচা পশুরহাটের প্রধান আকর্ষনীয় হলো কালো মানিক,আজ কালো মানিক নামের এই বিশাল গরুটি আগানগর হাটে দেখা গেছে। ওজন প্রায় ১০০০ কেজি, দাম চাওয়া হচ্ছে ১৫ লক্ষ টাকা ।
ভালো দাম পাওয়া আশায় ফরিদপুরের চরভদ্রসন থেকে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার আগানগর আমবাগিচা হাটে এসেছেন। আসন্ন ঈদুল আযহায় বিক্রয়ের জন্য নিয়ে আসা হয়েছে বলে জানান কালো মানিকের মহাজন রাসল মিয়া।
বিশাল আকৃতির এই কালো মানিকের বয়স প্রায় ৪ বছর, কালো মানিকের দেখাশোনা দায়িত্বে রয়েছে ২ জন লোক, দূর থেকে দেখলে কালো মানিক কে মনে হবে বিশালাকৃতির মহিষ, লম্বা ও উচ্চতা মহিষের চেয়েও বড়, গরুটির পেছনের পায়ে সামান্য কিছু স্থান সাদা ছাড়া পুরোটাই কালো রঙয়ের তাই তার নাম রাখা হয়েছে কালো মানিক।
মানিকের খাবারের জন্য প্রতিদিন প্রায় হাজার খানেক টাকা ব্যয় হয়। কালো মানিকের খাবারের তালিকায় আছে প্রতিদিন প্রায় পাঁচ কেজি ভেজানো ছোলা, গমের ভুসি এবং সবুজ কাঁচা ঘাস।
ফ্যানের বাতাস ছাড়া কালো মানিক থাকতে পারে না অস্ট্রেলিয়ান এই ষাঁড় টি বিদ্যুৎ না থাকলেও কালো মানিকের জন্য জেনারেটরের ব্যবস্থাও করা হয়েছে, প্রতিদিন কয়েকবার করে গোছল করাতে হয় এই গরুটিকে। গোছলের পর আবার শুকনা কাপড় দিয়ে শরীরের পানি মুছে ফেলতে হয় যাতে ঠান্ডা না লেগে যায় কালো মানিকের ।
হাটের ইজারাদার মীর আসাদ হোসেন টিটু, ও মাহমুদ আলম, তত্তাবধানে রয়েছেন জাকির হোসেন।
বাজারের সার্বিক বিষয়ে জাকির হোসেন বলেন,গতবছরের চেয়ে গরুর সংখ্যা কম হলেও এবছর ভাল মানের গরু উঠেছে বাজারে। ব্রীজের নীচে একটি বড় আকারের গরু উঠেছে। যার ওজন প্রায় ১০০০ কেজি ২৫ মন। দেখতে ও ভাল। তিনি ক্রেতাদের উদ্দেশ্যে বলেন,আপনাদের সাধ্যের মধ্যে ভাল মানের গরু ক্রয় করতে চান তাহলে আগানগর আমবাগিচা পশুর হাটে চলে আসুন।
মোঃএরশাদ হোসেন
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au