প্রবাস

মক্কার ব্যবসায়ী ফরিদ এর বড় ভাইয়ের মৃত্যুতে সাংবাদিক মোহাম্মদ ফিরোজ এর শোক প্রকাশ

  • 1:49 pm - July 27, 2020

সৌদি প্রতিনিধি :চন্দ্রঘোনা হাজী ছমিউদ্দিন শাহ পাড়া নিবাসী মরহুম ফজল আহমদ (সাবেক মেম্বার) এর ছেলে ও মক্কায় বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ফরিদ এর বড় ভাই

মোহাম্মদ ইব্রাহিম(৪৫) সৌদিআরবের মক্কা নগরীতে আকস্মিক ভাবে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

মরহুম ইব্রাহিম এর মৃত্যুতে প্রবাসী সাংবাদিক মোহাম্মদ ফিরোজ শোক প্রকাশ করেন এবং মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং আল্লাহর কাছে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন।

মরহুম ইব্রাহিম দীর্ঘদিন সৌদি আরবের মক্কায় হেরাম শরিফ এর পাশে ব্যবসা করে আসছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুইটি ছোট বাচ্চা রেখে যান।

জানা যায়, গত রবিবার দুপুরে হঠাৎ শরীরের ক্লান্তি ভাব অনুভব করায় বিকেল ৫টার দিকে মক্কায় আল-নূর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার কে সব কিছু খুলে বলার পর ডাক্তার তাকে হাসপাতালে ভর্তি হতে বলে এবং স্যালাইন দিতে বলে। স্যালাইন চলার পর রাত ৮টার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে রাত ৯টার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রোগী সাথে থাকা মোহাম্মদ জালাল জানান, ইব্রাহিম এর তেমন কোন রোগ ছিল না শুধু ডায়বেটিস ভুগছিলেন। তিনি আরো ডায়বেটিস এর কারণে দুইটি কিডনি নষ্ট হয়ে গেছে বলে জানান ডাক্তার। কখনো বুঝতে পারিনি সেই এইভাবে আমাদের ছেড়ে চলে যাবে।

আগামীকাল ২৮শে জুলাই রোজ মঙ্গলবার বাদ আছর মক্কায় মসজিদে হারাম শরীফে মরহুম মোহাম্মদ ইব্রাহিম এর জানাযা অনুষ্ঠিত হবে। জানাযা শেষে মক্কায় জান্নাতুল মাওয়াই দাফন করা কথা রয়েছে বলে জানান মরহুম ইব্রাহিম এর ছোট ভাই ব্যবসায়ী মোহাম্মদ ফরিদ।

ব্যাবসায়ী মোহাম্মদ ফরিদ তার বড় ভাই মোহাম্মদ ইব্রাহিম এর জন্য দেশবাসী ও প্রবাসীদের কাছে দোয়া চেয়েছেন যাতে করে উনার ভাইকে মহান আল্লাহ জান্নাত-বাসী করেন ।

মরহুম ইব্রাহিম এর মৃত্যুতে প্রবাসী মক্কা ব্যবসায়ী ও জেদ্দাস্থ চট্টগ্রাম সমিতি ও রাঙ্গুনিয়া প্রবাসী সমিতি জেদ্দার পক্ষ থেকে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

এই শাখার আরও খবর

জানুয়ারিতে বেড়েছে রেমিট্যান্স আহরণ

গত মাসের তুলনায় জানুয়ারিতে বেড়েছে রেমিট্যান্স আহরণ। চলতি মাসে ১৭০ কোটি ৪৪ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। যা ডিসেম্বর থেকে ৭ কোটি ৩৮ লাখ ডলার…

হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি আহত

সৌদি আরবে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রে এক বাংলাদেশিসহ দুজন আহত হয়েছেন। গতকাল রোববার (২৩ জানুয়ারি) দেশটির দক্ষিণাঞ্চলীয় জাজান অঞ্চলের আহাদ আল-মাসারিহাহ শিল্প এলাকায় ক্ষেপণাস্ত্রটি…

মৌলভীবাজার কুলাউড়ায় প্রবাসীদের নিয়ে কুলাউড়া প্রবাসী ঐক্যপরিষদ কমিটি গঠন

সেলিম আহমেদ , সৌদি আরবঃ মৌলভীবাজার কুলাউড়ায় প্রবাসীদের নিয়ে সামাজিক সংগঠন বৃহত্তর কুলাউড়া প্রবাসী ঐক্যপরিষদ নামে ৫১সদস্য বিশিষ্ট নতুন এক কমিটি গঠন করা হয়েছে ।…

দূর্নীতির আখরা ইতালির মিলান কনসুলেট অফিস। প্রবাসীদের হয়রানির অভিযোগ

জাকির হোসেন সুমন , ব্যুরো চীফ ইউরোপ ঃ ইতালির মিলান কনস্যুলেট অফিসের বিরুদ্ধে দূর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গিয়েছে। মিলান কনসুলেট অফিসের কনসাল জেনারেল ইকবাল…

বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ জেদ্দা শাখার টি-শার্ট বিতরণ ও পূর্নমিলন অনুষ্ঠিত 

সৌদি আরব প্রতিনিধি : এসো এক হই অধিকারের কথা কই সম্প্রীতি অধিকার সম্মৃদ্ধি এই শ্লোগান কে সামনে রেখে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ সৌদি আরব জেদ্দা শাখা…

বিশ্বে করোনায় মৃত্যু সাড়ে ১০ লাখ ছাড়িয়েছে

ঢাকা: বিশ্বে করোনায় মৃত্যু সাড়ে ১০ লাখ ছাড়িয়েছে। এরমধ্যে যুক্তরাষ্ট্র, ভারত ও ব্রাজিলেই মারা গেছে সাড়ে চার লাখের বেশি। মোট শনাক্ত ৩ কোটি ৬০ লাখের…

ইতালিতে ভেনিস বাংলা স্কুল ক্রিকেট টুর্নামেন্ট স্হগিত।

জাকির হোসেন সুমন ব্যুরো চিফ ইউরোপ : ইতালির ভেনিসে চলমান ভেনিস বাংলা স্কুল ক্রিকেট টুর্নামেন্ট স্হগিত ঘোষনা করা হয়েছে। ইতালির করোনা ভাইরাস পরিস্থিতি ২ য়…

ড. সিদ্দিকুর রহমান এর প্রতি খোলা চিঠি

নিউ ইয়র্ক, আমেরিকা শ্রদ্ধেয় সিদ্দিক ভাই, শ্রদ্ধেয় সালাম জানবেন।আপনি আমার অগ্রজ হিসাবে আপনার প্রতি যথাযথ সন্মান প্রদর্শন করে বলতে চাই; বিগত ২২ আগষ্ট’২০ সাপ্তাহিক আজকাল…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au