প্রবাস

মৌলভীবাজার কুলাউড়ায় প্রবাসীদের নিয়ে কুলাউড়া প্রবাসী ঐক্যপরিষদ কমিটি গঠন

  • 10:30 am - December 04, 2020

সেলিম আহমেদ , সৌদি আরবঃ মৌলভীবাজার কুলাউড়ায় প্রবাসীদের নিয়ে সামাজিক সংগঠন বৃহত্তর কুলাউড়া প্রবাসী ঐক্যপরিষদ নামে ৫১সদস্য বিশিষ্ট নতুন এক কমিটি গঠন করা হয়েছে । গতকাল রাতে এ কমিটি গঠন করা হয় । সৌদি আরব প্রবাসী কাওছার আহমেদ কয়ছরকে সভাপতি ও কাতার প্রবাসী ফয়জুল ইসলাম আতিক কে সাধারণ সম্পাদক এবং সহসভাপতি সাংবাদিক সেলিম আহমেদ ও সৌদি প্রবাসী মুজিবুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কুলাউড়া প্রবাসী ঐক্য পরিষদ কমিটি ঘোষণা করা হয় ।

এদিকে সামাজিক সংগঠন কুলাউড়া প্রবাসী ঐক্য পরিষদের অন্যতম অঙ্গীকার হচ্ছে প্রবাসীদের আপদ বিপদে সাহায্য ও সহযোগিতা, মাদক, সন্ত্রাস মুক্ত সমাজ গঠন পরিবেশ সচেতনতা, সামাজিক কু-সংস্থার দুর করণ ও দূর্নীতিমুক্ত সমাজ গঠন করা এবং প্রবাসীদের অর্থায়নে এলাকার উন্নয়নে কাজ করা গরিব অসহায়দের সাহায্য করা সহ আরো অনেক সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে ।
প্রবাসীদের সংগঠনে বাংলাদেশে প্রতিনিধি হিসাবে কাজ করবে এডভোকেট আতাউর রহমান শামীমকে প্রধান উপদেষ্টা করে ১৮ জন উপদেষ্টা হিসাবে এ প্রবাসী কমিটিতে রাখা হয় । প্রধান উপদেষ্টা এডভোকেট আতাউর রহমান শামীম , কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একে এম শফি আহমেদ সলমান সিনিয়র উপদেষ্টা , চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্ছু , চেয়ারম্যান আব্দুল মালিক ,চেয়ারম্যান নবাব আলী বাখর খান , চেয়ারম্যান আব্দুল জলিল জামাল ,চেয়ারম্যান এম এ রহমান আতিক ,কুলাউড়া ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত সভাপতি বদরুজ্জামান সজল , কুলাউড়া ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত সাধারন সম্পাদক আতিকুর রহমান আখই , ইউপি সদস্য মাসুদ রানা আব্বাস ,ফজলুর রহমান ফজলু ,একে এম নজরুল ইসলাম ,আলমগীর আলম শাহান , মনোফর আলী মোল্লা ,মকবুল মিয়া ,হাজী আলতাফ মিয়া , মোহাম্মেদ মুক্তাদির হোসেন প্রমুখ ।
কুলাউড়া প্রবাসী ঐক্য পরিষদ কমিটি গঠনকালে নব-গঠিত কমিটির প্রধান উপদেষ্টা এডভোকেট আতাউর রহমান শামীম বলেন, আমরা চাই কুলাউড়ায় একটি পৌরসভা ও ১৩ টি ইউনিয়নের যুব সমাজকে নিয়ে সমাজের ভাল কিছু কাজ করতে বদ্ধপরিকর । সকলের সহযোগিতায় সমাজ থেকে মাদক নির্মূলের কাজ করে যাবে । সামাজিক সংগঠন কুলাউড়া প্রবাসী ঐক্য পরিষদের অন্যতম ভূমিকা থাকবে প্রবাসীদের আপদ বিপদে সাহায্য ও সহযোগিতা, মাদক মুক্ত সমাজ, নিরক্ষরতা এবং সামাজিক কু-সংস্থার দুর করা । বিশেষ করে ’এলাকার সকলের সহযোগিতা কামনা করেন তিনি ।

কুলাউড়া প্রবাসী ঐক্য পরিষদের ৫১ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটির তালিকায় রয়েছেন মধ্যপ্রাচ্য ও ইউরোপ লন্ডন আমেরিকা সহ কুলাউড়ার প্রবাসীরা যে দেশে রয়েছেন সব দেশের প্রবাসীরা এই কমিটির তালিকায় তাদের নাম রয়েছে বলে জানাগেছে ।

এই শাখার আরও খবর

জানুয়ারিতে বেড়েছে রেমিট্যান্স আহরণ

গত মাসের তুলনায় জানুয়ারিতে বেড়েছে রেমিট্যান্স আহরণ। চলতি মাসে ১৭০ কোটি ৪৪ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। যা ডিসেম্বর থেকে ৭ কোটি ৩৮ লাখ ডলার…

হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি আহত

সৌদি আরবে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রে এক বাংলাদেশিসহ দুজন আহত হয়েছেন। গতকাল রোববার (২৩ জানুয়ারি) দেশটির দক্ষিণাঞ্চলীয় জাজান অঞ্চলের আহাদ আল-মাসারিহাহ শিল্প এলাকায় ক্ষেপণাস্ত্রটি…

দূর্নীতির আখরা ইতালির মিলান কনসুলেট অফিস। প্রবাসীদের হয়রানির অভিযোগ

জাকির হোসেন সুমন , ব্যুরো চীফ ইউরোপ ঃ ইতালির মিলান কনস্যুলেট অফিসের বিরুদ্ধে দূর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গিয়েছে। মিলান কনসুলেট অফিসের কনসাল জেনারেল ইকবাল…

বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ জেদ্দা শাখার টি-শার্ট বিতরণ ও পূর্নমিলন অনুষ্ঠিত 

সৌদি আরব প্রতিনিধি : এসো এক হই অধিকারের কথা কই সম্প্রীতি অধিকার সম্মৃদ্ধি এই শ্লোগান কে সামনে রেখে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ সৌদি আরব জেদ্দা শাখা…

বিশ্বে করোনায় মৃত্যু সাড়ে ১০ লাখ ছাড়িয়েছে

ঢাকা: বিশ্বে করোনায় মৃত্যু সাড়ে ১০ লাখ ছাড়িয়েছে। এরমধ্যে যুক্তরাষ্ট্র, ভারত ও ব্রাজিলেই মারা গেছে সাড়ে চার লাখের বেশি। মোট শনাক্ত ৩ কোটি ৬০ লাখের…

ইতালিতে ভেনিস বাংলা স্কুল ক্রিকেট টুর্নামেন্ট স্হগিত।

জাকির হোসেন সুমন ব্যুরো চিফ ইউরোপ : ইতালির ভেনিসে চলমান ভেনিস বাংলা স্কুল ক্রিকেট টুর্নামেন্ট স্হগিত ঘোষনা করা হয়েছে। ইতালির করোনা ভাইরাস পরিস্থিতি ২ য়…

ড. সিদ্দিকুর রহমান এর প্রতি খোলা চিঠি

নিউ ইয়র্ক, আমেরিকা শ্রদ্ধেয় সিদ্দিক ভাই, শ্রদ্ধেয় সালাম জানবেন।আপনি আমার অগ্রজ হিসাবে আপনার প্রতি যথাযথ সন্মান প্রদর্শন করে বলতে চাই; বিগত ২২ আগষ্ট’২০ সাপ্তাহিক আজকাল…

উয়েফার বর্ষসেরার সেরা তিনে নেই মেসি ও রোনালদো

ক্রীড়া ডেস্ক: ২০১১ সাল থেকে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্তা সংস্থা উয়েফা দিয়ে আসছে বর্ষসেরা পুরুষ ফুটবলারের পুরস্কার। সেই থেকেই এ লড়াইয়ে প্রতিবারেই ছিলেন লিওনের মেসি ও…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au