সারাদেশ

মুক্তিযোদ্ধা হেদায়েতুল ইসলাম মিন্টু আর নেই

  • 8:53 pm - July 26, 2020

চট্টগ্রাম : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বীর মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আওয়ামী লীগ নেতা হেদায়েতুল ইসলাম মিন্টু (৬৭) আর নেই।

রোববার বিকেল ৪ টায় রাজধানী ঢাকার উত্তরা ৫ নম্বর সেক্টরে নিজ বাসায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন।

বাদ এশা নামাজে জানাজা এবং পরবর্তীতে উত্তরা ১৪ নং সেক্টরের কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় “গার্ড অফ অনার” দেওয়া হয়। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর।

হেদায়েতুল ইসলাম মিন্টু স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশ ছাত্রলীগ সন্দ্বীপ থানার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি যুবলীগের আহ্বায়ক, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

স্বাধীনতা পরবর্তী সময়ে সন্দ্বীপের সাংস্কৃতিক, ক্রীড়াঙ্গনে তিনি ছিলেন একজন দক্ষ সংগঠক।
একাধারে তিনি সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও নাট্য ব্যক্তিত্ব ছিলেন। তিনি সন্দ্বীপের আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা ছিলেন।

এছাড়া তিনি সন্দ্বীপ সমিতির ঢাকা উপদেষ্টা ও সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। সন্দ্বীপ ফ্রেন্ডস সার্কেল অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য ছিলেন।

১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে তিনি মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। একাত্তরে মুক্তিযুদ্ধকালীন সময়ে তিনি সন্দ্বীপ থানা আক্রমণ সহ একাধিক অপারেশ নের মধ্য দিয়ে সন্দ্বীপকে হানাদার মুক্ত করতে অগ্রণী ভূমিকা পালন করেন।

তার মৃত্যুতে সন্দ্বীপের সাংসদ মাহফুজুর রহমান মিতা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার শাহজাহান বি.এ, শিক্ষাবিদ ও সমাজ সেবক অধ্যক্ষ ড. সালেহা কাদের সহ অসংখ্য সামাজিক-সাংস্কৃতিক সংগঠন তার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।

তার মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ করেছেন সন্দ্বীপ ফ্রেন্ডস সার্কেল অ্যাসোসিয়েশন, সন্দ্বীপ সমিতি ঢাকা, সন্দ্বীপ ডেভেলপমেন্ট ফোরাম ঢাকা।

তার মৃত্যুর পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম এর মাধ্যমে ছড়িয়ে পড়ে সকলের প্রিয় এই মুক্তিযোদ্ধাকে নিয়ে তার সুবিশাল রাজনৈতিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে স্মৃতিচারণ করে আবেগঘন স্ট্যাটাসে দেন।

উল্লেখ্য, হেদায়েতুল ইসলাম মিন্টু সন্দ্বীপ উপজেলার সন্দ্বীপ টাউনের রাজপুত্র হিসেবে খ্যাত ছিলেন। তিনি ক্যাপ্টেন সেকান্দর হোসেন এর সন্তান।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au