সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে কৃষকের মরদেহ উদ্ধার

  • 2:52 pm - July 26, 2020

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জোবদুল হোসেন (৫০) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত জোবদুল হোসেন হচ্ছেন, জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর মুনসীপাড়া গ্রামের শুকুরুদ্দিনের ছেলে।

আজ রবিবার সকালে পার্শ্ববর্তী জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ নিহতের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেছে।

জোবদুলের স্ত্রী সাজেনুর বেগম জানান, গতরাতে খাওয়া দাওয়ার পর তারা এক সাথে বাড়িতে ঘুমিয়েছিলেন। কিন্তু রাত সাড়ে ১১টার দিকে ঘুম ভাঙ্গলে তার স্বামীকে ঘরে দেখতে না পেয়ে অন্যান্য আত্মীয়স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। সকালে পার্শ্বের জমিতে তার মরদেহ দেখতে পাওয়া যায়।

সাজেনুর বেগম আরও জানান, তার স্বামী কয়েকটি এনজিও ও ব্যাংক থেকে কয়েক লাখ টাকা লোন তুলে জমি বর্গা নিয়ে কৃষি কাজ করতো।
তাছাড়া একটি এনজিও থেকে ৬০ হাজার টাকা লোন তুলে আমার অজান্তে তার বন্ধু একই গ্রামের ফড়িংয়ের ছেলে খোকনকে ৫০ হাজার টাকা দিয়েছিল। কিন্তু খোকন কোন কিস্তি না দিয়ে বিভিন্ন টালবাহনা করেছে।
এদিকে বিনোদপুর ইউপি চেয়ারম্যান এনামুল হক ও ইউপি সদস্য শফিকুল ইসলাম জানান, শুনেছি এনজিও ও ব্যাংকের লোন পরিশোধ করতে না পেরে জোবদুল বিষপানে আত্মহত্যা করেছে।

ঘটনার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার এসআই নুরুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au