আন্তর্জাতিক

হুয়ের অনুরোধে উত্তর কোরিয়াকে ওষুধ পাঠালো ভারত

  • 2:42 pm - July 26, 2020

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র অনুরোধ রেখে উত্তর কোরিয়াকে ১০ লাখ ডলার মূল্যের চিকিৎসা সামগ্রী সাহায্য হিসেবে পাঠিয়েছে ভারত।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই কথা জানানো হয়েছে। এভাবে উত্তর কোরিয়ার দিকে বন্ধুত্বের হাত বাড়ানোর পাশাপাশি চীনকেও বার্তা দেয়া হলো বলে মনে করছেন কূটনীতিকদের একাংশ।

নরেন্দ্র মোদির জমানায় গোড়া থেকেই কিম জং উনের দেশের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে ভারত।

২০১৮ সালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জেনারেল ভি কে সিংহকে উত্তর কোরিয়া পাঠানো হয়। বিশ বছরে সেই প্রথম কোনও ভারতীয় মন্ত্রী উত্তর কোরিয়ায় পা রাখেন। তার আগে ১৯৯৮ সালে ভারতীয় মন্ত্রী সে দেশে গিয়েছিলেন। তখনও ছিল বিজেপি-শাসন।
সম্প্রতি উত্তর কোরিয়ার একটি সরকারি অনুষ্ঠানে কিম জং উনের হাতে ফুলের বাস্কেট তুলে দেন ভারতীয় রাষ্ট্রদূত অতুল মালহারি গোতসুরবে। বহু বছর পরে তিনিই উত্তর কোরিয়ায় নিযুক্ত প্রথম আইএফএস অফিসার। হইচই পড়ে গিয়েছিল সে দিনের ঘটনায়।

গতকাল পিয়ংইয়ংয়ের ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, ‘‘ডেমোক্র্যাটিক পিপল’স রিপাবলিক অব কোরিয়ায় ওষুধ সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। ভারতের কাছে বিষয়টি স্পর্শকাতর।

মানবিকতার খাতিরে ভারত ১০ লাখ ডলার মূল্যের যক্ষ্মার ওষুধ সাহায্য হিসেবে দিচ্ছে তাদের। ’’ সম্প্রতি যক্ষ্মা সংক্রান্ত একটি অনুষ্ঠানে হু-এর অনুরোধে সাড়া দিয়ে এগিয়ে আসে ভারত। তার পরেই এই সিদ্ধান্ত।

কূটনীতিকদের মতে, দিল্লির এই পদক্ষেপ আসলে আন্তর্জাতিক ক্ষেত্রে মনে করিয়ে দেওয়া, বিশ্বের সব দেশের পাশেই ভারত রয়েছে। সেই সঙ্গে বিশেষ বার্তা দেওয়া উত্তর কোরিয়ার বন্ধু-দেশ চীনকে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au