আন্তর্জাতিক

করোনা ভয়াবহ রূপ নিচ্ছে এবার স্পেনে

  • 6:27 am - July 24, 2020

নতুন সময় ডেস্ক : করোনা তাণ্ডবে কাবু গোটা বিশ্ব। তারপরও হাতেগোনা যে কয়েকটি দেশ ভাইরাসটিকে নাগালে আনতে সক্ষম হয়েছে ইউরোপের স্পেন তার অন্যতম। করোনার ধ্বংসলীলা কাটিয়ে অনেকটা স্বাভাবিক অবস্থায় ফিরেছে দেশটি, নেই কোন জরুরি অবস্থা তথা লকডাউন।

এমন অবস্থায় আবারও করোনা ভয়াবহ রূপে ফুঁসে উঠছে দেশটিতে। লকডাউন উঠিয়ে নেয়ার একমাসের ব্যবধানে গত ২৪ ঘণ্টায় আড়াই হাজারের বেশি মানুষের দেহে শনাক্ত হয়েছে ভাইরাসটি।

বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানাচ্ছে, গত একদিনে সেখানে ২ হাজার ৬২১ জনের দেহে করোনার সংক্রমণ পাওয়া গেছে। তবে, প্রাণহানি এখনও অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে। একই সময়ে দেশটিতে মৃত্যু হয়েছে মাত্র ৩ জনের। আর মোট মৃতের সংখ্যা ২৮ হাজার ৪২৯ জনে থেমেছে।

ইউরোপের যেসকল দেশে এখন প্রকোপ অনেকটা নিয়ন্ত্রণে আসছে কিন্তু সংক্রমণ থেমে নেই, স্পেন তার শীর্ষে। আর এতে করেই দেশটিকে ইউরোপে করোনার নতুন হটস্পট হিসাবে ধরা হচ্ছে। দেশটির স্বাস্থ মন্ত্রণালয় বলছে, গত ১৪ দিনে ১৬ হাজার ৪১০ জন স্পেনীয়র শরীরে করোনা শনাক্ত হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দেওয়া তথ্যমতে, একই সময়ে যুক্তরাজ্যে সংক্রমিত হয়েছেন ৯ হাজার ৪৬৮, ফ্রান্সে ৮ হাজার ৫২৮, জার্মানিতে ৫ হাজার ৪৫৮, ইতালিতে ২ হাজার ৭৯৬ বেলজিয়ামে ১ হাজার ৯৮৪ ও পর্তুগালে ৪ হাজার ৪৮২ জন। এ থেকে স্পেনের সংকটাবস্থা স্পষ্ট ফুটে উঠেছে।

যদিও বাধ্যতামূলক মাস্ক পড়া এখন কার্যকর রয়েছে। কিন্তু ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে নাইটক্লাব, পানশালা, ব্যক্তিগত পার্টি ও ঘণবসতিপূর্ণ জায়গাগুলোতে।

এদিকে, বিশ্বজুড়ে এখন পর্যন্ত করোনার শিকার ১ কোটি ৫৬ লাখ ৫৬ হাজার ৭৬৬ জন। এর মধ্যে পৃথিবী ছেড়েছেন ৬ লাখ ৩৬ হাজারের বেশি মানুষ। যার অন্যতম ভুক্তভোগী ইউরোপের দেশ স্পেন।

বিশ্বে এখনও প্রতিদিনই হাজার হাজার মানুষের প্রাণ কাড়ছে করোনা। যা শুরুর দিকে ইউরোপের দেশ স্পেনেও ভয়াবহ রূপ নিয়েছিল। তবে, জনসাধারণের সচেতনতা আর সরকারের কঠোর পদক্ষেপে অনেকটা মৃত্যু শূন্যে নামে দেশটিতে।

গত বছরের শেষের দিকে চীনের উহানে শুরু হওয়া ভাইরাসটি পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ে এ বছরের শুরুতে। বেইজিংয়ের পরই ইউরোপে চরম আঘাত হানে ভাইরাসটি। ইতালিতে ধ্বংসজ্ঞ চালানোর পর তা একে একে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও স্পেনে ভয়াবহ আকা ধারণ করে।

গত ৪ মার্চ স্পেনে প্রথম করোনায় মারা যান একজন। এরপর টানা ৯১ দিনে প্রতিদিনই ভাইরাসটিতে আক্রান্ত ও প্রাণহানি ঘটে দেশটিতে। বর্তমানে সেখানে সবকিছু স্বাভাবিক রয়েছে। খোলা হয়েছে অফিস, আদালত, কারখানা এমনকি শিক্ষাপ্রতিষ্ঠানও।

এই শাখার আরও খবর

মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ, কর্মীদের রেমিট্যান্সের জোয়ার! রিজার্ভের পালে হাওয়া–

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ। এই শ্রমিকরা স্বল্প খরচে মালয়েশিয়া যেতে পারলে সেখানকার শ্রমিক সংকট নিরসন ও তাদের অর্থনীতিতে…

১০৩ বিলিয়ন ডলার বিদেশি ঋণ রেখে গেছে আওয়ামী সরকার

ঢাকা: আওয়ামী সরকারের শাসন আমলে বাংলাদেশ বিদেশি ঋণে রেকর্ড ভেঙেছে। গত জুন মাস শেষে বিদেশি ঋণ ছাড়িয়েছে ১০৩ বিলিয়ন ডলার। বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের…

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

গরমে মরছে মুরগি, ক্ষতির মুখে খামারিরা

অর্থনীতি : চলমান তীব্র দাবদাহে বিপাকে পড়েছেন দেশের পোলট্রি খামারিরা। ঈদের পর থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহে হিট স্ট্রোকের কারণে প্রতিদিন তাদের মুরগি মারা যাচ্ছে।…

ভিসা ছাড়াই ওমরাহ করতে পারবেন বাংলাদেশিরা : সৌদি রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান জানিয়েছেন, সাউদিয়া এয়ারলাইন্সে ট্রানজিটের যাত্রী হয়ে বাংলাদেশের নাগরিকরা ভিসা ছাড়াই সৌদি আরবে পবিত্র…

যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে বাংলাদেশ চিন্তিত নয়: আল জাজিরাকে পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচন যেন অবাদ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয় তার জন্য বাংলাদেশকে চাপে রেখেছে ওয়াশিংটন। শুধু তাই নয়…

ব্রিকস সম্মেলন এজেন্ডা বাস্তবায়নই এবারের আয়োজনের মূল লক্ষ্য

ঢাকা: এজেন্ডা বাস্তবায়নকে গুরুত্ব দিয়ে দক্ষিণ আফ্রিকায় শুরু হয়েছে ১৫তম ব্রিকস সম্মেলন। এবারের আয়োজনে সবচেয়ে বেশি জোর দেয়া হবে, উন্নয়শীল দেশগুলোতে জোটটির রাজনৈতিক এবং অর্থনৈতিক…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au