রামপুরের ৪নং ওয়ার্ডকে মাদকমুক্ত আধুনিক,মডেল হিসাবে গড়তে কাজ করছেন মেম্বার শাহজাহান
আরিফ রববানী,(ময়মনসিংহ): ময়মনসিংহ ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড দরিল্লা এলাকাকে আধুনিক ও উন্নত ওয়ার্ড হিসাবে গড়ে তুলতে কাজ করছেন ওয়ার্ডের দুই বারের নির্বাচিত জনপ্রিয় ও জনবান্ধব ইউপি সদস্য, ইউনিয়ন যুবলীগের সাবেক সহ সভাপতি, বর্তমানে ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক পদে দায়িত্বে থাকা মুজিব আদর্শের তরুণ রাজনীতিবিদ শাহজাহান মুরাদ।
সেই লক্ষে তিনি বঙ্গকন্যা, উন্নয়নের মহানেত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা অনুসারে ওয়ার্ডের উন্নয়ন করর্মকান্ডকে এগিয়ে নিচ্ছেন। গত ২০১১সালে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি প্রথমবার ওয়ার্ডের সদস্য হিসাবে নির্বাচিত হওয়ার পর ওয়ার্ডের উন্নয়নে রাস্তাঘাট, বিভিন্ন মসজিদ-মাদ্রাসা, কালভাট,প্রকৃত উপকার ভোগীদের মাঝে বয়স্ক,বিধবা প্রতিবন্ধী সহ বিভিন্ন ভাতার কার্ড ও সরকারী সুবিধা দেওয়ার মাধ্যমে ব্যাপক সুনাম অর্জন করে দ্বিতীয় বার জনতার রায়ে আবারো নির্বাচিত হয়ে সকলের সহযোগিতায় রামপুরের ৪নং ওয়ার্ডকে আধুনিক এলাকায় গড়ে তুলতে ওয়ার্ডবাসীর দোরগোড়ায় তাদের প্রাপ্য সেবা পৌঁছে দেওয়ার লক্ষে কাজ করে যাচ্ছেন।
মেম্বার শাহজান মুরাদ বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ আমি জনগনের রায়ে দুই বার নির্বাচিত হয়েছি। এটা মানুষের ভালবাসা। নির্বাচিত হওয়ার পর সবার সহযোগিতায় নাগরিক সেবার সমস্যাগুলো চিহ্নিত করে কাজ শুরু করেছি। দরিল্লাকে পরিচ্ছন্ন ওয়ার্ড গড়ে তুলতে বর্জ্য ব্যবস্থাপনার পক্রিয়া সম্পন্ন করেছি। পানি নিষ্কাশনের জন্য মাস্টারপ্ল্যানের মাধ্যমে ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। যাতায়াত ব্যবস্থা উন্নয়নে ওয়ার্ডের প্রতিটি পাড়া মহল্লায় অবস্থিত প্রতিটি অবহেলিত ও গুরুত্বপুর্ণ রাস্তাগুলো চিহ্নিত করেছি। ওয়ার্ডকে আলোকিত করতে প্রতিটি পাড়ার মূল সড়কগুলোতে বাতি স্থাপন ও বৈদ্যুতিক সংযোগ দেওয়ার পরিকল্পনা চলছে ।
২কিলো ইটের সোলিং ও ৫টি নতুন রাস্তা নির্মাণসহ ওয়ার্ডের সব রাস্তা ঘাটের উন্নয়নের কাজ চলমান রয়েছে। ওয়ার্ডের প্রতিটি মসজিদ ও মন্দিরের সংস্কার করার পরিকল্পনা করা হয়েছে। এ ছাড়া গরিব-দুস্থ-বিধবা ও বয়স্ক ভাতা প্রদানসহ উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম বেশীরভাগ সম্পন্ন করা হয়েছে।
তিনি বলেন, আমি ওয়ার্ডের মেম্বার নয়, জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। জনগন আমাকে পর-পর দুইবার মেম্বার নির্বাচিত করে প্রমাণ করেছে তারা আমাকে অনেক ভালবাসে। তাই আমার চাওয়া-পাওয়ার কিছুই নাই। আমার কাজ শুধু জনগণের সেবা ও ওয়ার্ডের উন্নয়ন। জনগণের সেবায় বিন্দুমাত্র ত্রুটি রাখতে চাই না। আমি চাই আমার এলাকার জনগণের মনের মধ্যে জায়গা করে নিতে। আমি মেম্বার হওয়ার পর থেকে প্রতিটি কর্মক্ষেত্রে গতি ফিরিয়ে এনেছি। সমাজে মাদক,চুরি,ছিনতাই, ইভটিজিং, বাল্যবিবাহ নির্মুলের মাধ্যমে আইনশৃঙ্খলার উন্নয়ন করতে সক্ষম হয়েছি। মানুষকে এখন আর সেবা পাওয়ার জন্য ঘুরতে হয় না, বরং সেবা মানুষের দোয়ারে-দোয়ারে ঘুরে। ভোগান্তিবিহীন সেবা প্রদান করা হচ্ছে। জনগণ আমাকে ভোট দিয়ে যে দায়িত্বভার অর্পণ করেছেন আমিও চেষ্টা করছি তার প্রতিদান দিতে। চেষ্টা করছি মানুষকে আরও ভালো সেবা দিতে।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ওয়ার্ডের প্রতিটি পাড়া মহল্লায় ওয়ার্কওয়ে ও বিনোদনের জন্য পার্ক নির্মাণের মাধ্যমে ওয়ার্ড কে দৃশ্যমান হিসাবে গড়ে তুলার পরিকল্পনা নেওয়া হয়েছে । অপরাধ নির্মুলের মাধ্যমে শান্তিপুর্ণ ওয়ার্ড গঠনে প্রতিটি পাড়া এলাকাকে সিসি ক্যামেরার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া যে রাস্তাগুলোর বর্তমানে সংস্কারের প্রয়োজন রয়েছে তা দ্রুত সম্পন্ন করা এবং শিশুদের খেলাধুলার জন্য ওয়ার্ডে অবস্থিত মাঠগুলোও সংস্কার করা হবে। খেলাধুলায় পৃষ্ঠপোষকতাসহ খেলোয়াড়দের বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করা হবে। এ ছাড়াও ওয়ার্ডকে পরিচ্ছন্ন রাখতে বিভিন্ন স্থানে ডাস্টবিন স্থাপন করার পরিকল্পনা করা হচ্ছে।
তিনি বলেন, ওয়ার্ডের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো প্রতিটি পাড়া মহল্লার রাস্তাঘাট, কালভাট, ব্রীজ সংস্কার ও নির্মাণ করা আর এ জন্য প্রয়োজন হয় প্রকল্পের। যদি সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে প্রকল্প পাওয়া যায় তবে রাস্তাঘাট গুলো সংস্কার করা সম্ভব হবে।
প্রতিটি পাড়া মহল্লাকে মাদক,বাল্যবিবাহ,ইভটিজিং মুক্ত করার মাধ্যমে জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নে তারই সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে রামপুরের ৪নং ওয়ার্ডকে স্বচ্ছ,পরিচ্ছন্ন,মাদক মুক্ত উন্নত এলাকায় পরিণত করে জনগণের বাসযোগ্য ওয়ার্ড গড়ার লক্ষে শ্রম দিয়ে যাচ্ছেন মেম্বার শাহজাহান মুরাদ ।
নতুন সময়/টিআই