সারাদেশ

ময়মমনসিংহে জাতীয় পাবলিক সার্ভিস দিবসে ৪জনকে পুরস্কার তুলে দিলেন ডিসি মিজানুর

  • 6:54 pm - July 23, 2020
ময়মমনসিংহে জাতীয় পাবলিক সার্ভিস দিবসে ৪জনকে পুরস্কার তুলে দিলেন ডিসি মিজানুর রহমান

আরিফ রববানীঃ(ময়মনসিংহ): ময়মমনসিংহে জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০২০ উদযাপন উদযাপন করা হয়েছে। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজানুর রহমান। জুম ক্লাউড এর মাধ্যমে অনুষ্ঠিত এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা পর্যায়ের সকল কর্মকর্তাগণ।

আলোচনা সভা শেষে জেলা ও উপজেলা পর্যায়ে সেবার মান উন্নয়নের মাধ্যমে স্বচ্ছতার সহিত জনকল্যাণে জনসেবায় বিশেষ অবদানের জন্য ময়মনসিংহ জেলা প্রশাসনের ৪ জন কর্মকর্তা-কর্মচারীকে শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়।

তারা পুরস্কার হিসেবে একটি সার্টিফিকেট, একটি ক্রেস্ট ও তাদের ১ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ পাবেন বলে জানিয়েছে জেলা প্রশাসন। প্রতিবছর ২৩ জুলাই বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারের বিভিন্ন সংস্থা দিবসটি পালন করে। সেই ধারাবাহিকতা নিয়েই ময়মনসিংহে জেলা প্রশাসনের আয়োজনেও পালিত হয়েছে দিবসটি।ময়মনসিংহ জেলায় এবার ৪জন কর্মকর্তা শুদ্ধাচার পুরস্কার পেয়েছে তার মধ্য ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা আব্দুস ছালাম কে সোনার বাংলা বিনির্মানে জনসেবায় ভূমিকা রাখায় উপজেলা পর্যায়ে (গ্রেড-১১ হতে গ্রেড-২০) ক্যাটাগরিতে শুদ্ধাচার পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মিজানুর রহমান।

এসময় জেলা প্রশাসক মিজানুর বলেন-জনগণের দোরগোড়ায় স্বল্প ব্যয় ও অল্প সময়ে সরকারি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে নতুন নতুন উদ্ভাবনী ধারণাকে কাজে লাগিয়ে সেবা সহজীকরণের স্বীকৃতিস্বরূপ সরকারী কর্মকর্তা কর্মচারীদের জনপ্রশাসন পদক প্রদান সরকারের একটি প্রশংসনীয় উদ্যোগ।

তিনি বলেন-সরকারের নির্বাহী অঙ্গের অংশ হিসেবে পাবলিক সার্ভিসে নিয়োজিত কর্মচারীরা জনগণের সেবা ও কল্যাণে তথা দেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাদের মাঝে এ পদক প্রদানে প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত সব পর্যায়ের কর্মচারীদের জনগণকে উন্নত সেবা প্রদানে আরও উৎসাহিত করবে। তিনি সরকারের এই উদ্যোগ কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au