বিজ্ঞান ও প্রযুক্তি

চালু হলো ফেসবুক অ্যাপ লক ও রুম

  • 5:49 pm - July 23, 2020

সম্প্রতি ফেসবুক নিউজফিড এবং মেসেঞ্জারে দুইটি নতুন ফিচার চালু করেছে মার্ক জুকারবার্গের ফেসবুক ইনকরপোরেশন। মেসেঞ্জারে বাড়তি আরেক স্তরের নিরাপত্তা যুক্ত করতে চালু করা হয়েছে ‘অ্যাপ লক’ ফিচার।

অন্যদিকে সর্বোচ্চ ৫০ জন সদস্যদের নিয়ে অনলাইন মিটিং করার সুবিধা দিয়ে চালু করা হয়েছে ‘ফেসবুক রুম’ ফিচার।
সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ফেসবুক। মেসেঞ্জার প্রাইভেট অ্যান্ড সেফটি বিভাগের প্রোডাক্ট ম্যানেজমেন্ট ডিরেক্টর জ্যে সুলিভান জানান, মেসেঞ্জারে আরও এক স্তরে নিরাপত্তা নিশ্চিত করবে অ্যাপ লক। এর ফলে অ্যাকাউন্টের ব্যবহারকারী ছাড়া অন্য কেউ ডিভাইসের নিয়ন্ত্রণ পেলে, প্রবেশ করতে পারবেন না মেসেঞ্জার অ্যাপে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ডিভাইসের অ্যাপ লক ফিচারের মতোই কাজ করবে এই ফিচার। এই ফিচার চালু থাকলে ফিঙ্গারপ্রিন্ট অথবা ফেস আনলক পদ্ধতিতে মেসেঞ্জারে প্রবেশ করতে হবে। মেসেঞ্জারের সেটিংস অপশনের ‘প্রাইভেসি’ অপশনে পাওয়া যাবে ‘অ্যাপ লক’ চালু বা বন্ধ করার ফিচার।
তবে বর্তমানে শুধু আইওএস অপারেটিং সিস্টেমের জন্য চালু হয়েছে অ্যাপ লক। শিগগির অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের জন্যও এটি চালু করা হবে বলে জানিয়েছে ফেসবুক।

অন্যদিকে অনলাইন ভিডিও কনফারেন্সিং সুবিধা নিয়ে চালু করা হয়েছে ফেসবুক রুম। যাদের ফেসবুক অ্যাপ ভার্সন হালনাগাদ করা নেই তারা অ্যাপটি আপডেট করলেই নিউজফিডের উপরেই দেখতে পাবেন ফেসবুক রুম ফিচার।
ফেসবুক রুমে একসঙ্গে সর্বোচ্চ ৫০ জন সদস্যদের নিয়ে ভিডিও কনফারেন্সিং করা যাবে। অনেকটা জুম অ্যাপের মতো, ফেসবুক ব্যবহারকারী নন এমন ব্যক্তিও একটি লিংকের মাধ্যমে ফেসবুক রুমে যোগ দিতে পারবেন। তবে জুম এর ফ্রি ভার্সনে যেমন একটানা ৪৫ মিনিট কনফারেন্স করার সীমাবদ্ধতা আছে তেমন কোনো সীমাবদ্ধতা নেই ফেসবুক রুমে।
এছাড়াও একটি রুমে থাকা সকল সদস্যকে ভিডিও কনফারেন্সিং এ যেমন যুক্ত করা যাবে তেমনি নির্দিষ্ট কাউকে চাইলে কনফারেন্স থেকে বাইরেও রাখা যাবে। অনাকাঙ্ক্ষিত কাউকে ব্লক করা যাবে। সবথেকে গুরুত্বপূর্ণ দিক, জুম অ্যাপে ব্যবহারকারীর তথ্যগত নিরাপত্তা নিয়ে যে বিতর্ক আছে তেমন কোনো ইস্যু নেই ফেসবুক রুমে। অ্যান্ড-টু-অ্যান্ড এনক্রিপশনের মাধ্যমে সকল তথ্য ব্যবহারকারীদের মাঝেই সীমাবদ্ধ থাকবে বলে জানিয়েছে ফেসবুক।

এই শাখার আরও খবর

সেবা দিয়ে সেরা হতে চায় ইম্পেরিয়াল অটোমোবাইলস

নিজস্ব প্রতিবেদক: গাড়ি সার্ভিসিংয়ে নেতিবাচক অভিজ্ঞতা বদলে দেয়ার প্রত্যয়ে যাত্রা শুরু করেছে ইম্পেরিয়াল অটোমোবাইলস। অত্যাধুনিক অটোমেটিক সার্ভিসের মাধ্যমে সেরা হতে প্রতিষ্ঠাটিতে থাকছে ওয়ান-স্টপ সলিউশন। বৃহস্পতিবার…

ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায়: উপকূলীয় এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে

ঢাকা: হাজার কিলোমিটার দূরে অবস্থান করলেও ঘূর্ণিঝড় মোখা আতঙ্কে এখন দেশের উপকূলীয় এলাকা। এটি মোকাবেলায় উপকূলীয় এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সারাদেশে মানুষের নিরাপত্তার নিশ্চিত…

মাইনাস মার্কিং: উচ্চশিক্ষায় অবনতি

মীর হালিম একটি জাতির উন্নতির চাবিকাঠি হলো শিক্ষা । দারিদ্র্য বিমোচনের লক্ষ্য পূরণে শিক্ষাই হচ্ছে প্রধান অবলম্বন । মেধা ও মননে আধুনিক এবং চিন্তা চেতনায়…

আগস্টে সড়কে ঝরেছে ৬০৩ প্রাণ, আহত ৩ হাজার

ঢাকা: আগস্টে সড়ক দুর্ঘটনায় ৬০৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২ হাজার ৯৯০ জন। এরমধ্যে বেশি প্রাণ গেছে বাস দুর্ঘটনায়। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ‘সেভ দ্য…

নগরীতে ক্লিপিং প্যাথমার্ট আইটি ফার্মের উদ্বোধন করেন রাসিক মেয়র

জিল্লুর রহমান জয় : অস্ট্রোলিয়া ও ঢাকার পর এবার রাজশাহী নগরীর উপশহরে ২নং সেক্টরে উদ্বোধন করা হয়েছে ক্লিপিং প্যাথমার্ট আইটি ফার্ম। বৃহস্পতিবার সন্ধ্যায় এ আইটি…

জমেনি স্মার্টফোনের বাজার, শেষ সপ্তাহের অপেক্ষায় ব্যবসায়ীরা

করোনা মহামারির কারণে গত দুই বছর ঈদ উদযাপন হয়েছে বিধিনিষেধের মধ্যে। সে কারণে ভালো ব্যবসা করতে পারেননি ব্যবসায়ীরা। ঈদকে ঘিরে ভালো ব্যবসা করার প্রস্তুতি আগে…

১৪ ফেব্রুয়ারি আসছে দেশের প্রথম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসরের রিয়েলমি ৯ আই

নিজস্ব প্রতিবেদক : এই ভ্যালেন্টাইন দিবসে দেশের প্রথম স্ন্যাপড্রাগন ৬৮০, ৬ ন্যানোমিটার প্রসেসরের সাথে আসছে রিয়েলমি ৯ আই। চলতি বছর দেশের বাজারে রিয়েলমি ৯ সিরিজের…

চাঁপাইনবাবগঞ্জে বিজ্ঞান মেলায় নতুন চমক

সেতাউর রহমান,চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে ৪৩ তম দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার। আর এই বিজ্ঞান মেলায় নবাবগঞ্জ সিটি কলেজের এক শিক্ষার্থী সম্পূর্ণ নতুন একটি প্রজেক্ট নিয়ে…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au