কুয়েত বাংলাদেশ দূতাবাস ঈদুল আযহা উপলক্ষে ৫ দিন বন্ধ ঘোষণা
মোঃ বিলাল উদ্দিন,কুয়েত থেকেঃ মুসলমানদের পবিত্র উৎসব আনন্দ আর খুশির দিন যাহা মুসলমানরা পশু কোরবানি আর পবিত্র হজ্জের মধ্যে দিয়ে সারা বিশ্বে ৩১ জুলাই উদযাপিত হবে মুসলমানদের এ বড় উৎসব ইতিমধ্যে বিভিন্ন দেশ ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ কুয়েত সরকারি ভাবে ৫ দিন ছুটি ঘোষণা করছে। এ দিকে কুয়েতস্হ বাংলাদেশ দূতাবাস গত ২২জুলাই এক বিজ্ঞাপ্তির মাধ্যমে জানিয়ে দিয়েছে আগামী ৩০ জুলাই ২০২০ থেকে ০৩ আগষ্ট ২০২০ পর্যন্ত দূতাবাস বন্ধ থাকবে।
আগামী ০৪ আগষ্ট ২০২০ রোজ মঙ্গলবার যথারীতি দূতাবাস খোলা হবে। উক্ত ছুটিকালিন সময়ে পাসপোর্ট সহ অন্যান্য কনস্যুলার সেবা বন্ধ থাকবে।
নতুন সময়/টিআই