৬ মাস অতিক্রম হলে বিভিন্ন দেশে আটকে পড়া আমিরাত প্রবাসীদের ভিসা বাতিল
জিয়াউল হক জুমন, ইউএই প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বিভিন্ন দেশের বিপুলসংখ্যক প্রবাসীরা বর্তমানে দেশের বাহিরে রয়েছে। তাদের মধ্যে বেশিরভাগই করোনা কালীন সময়ে নিজ নিজ দেশে আটকা পড়া প্রবাসী ।
আমিরাত সরকার ঘোষণা করেছিল করোনায় আটকা পড়া প্রবাসীদের ভিসা অটোমেটিক নবায়ন হয়ে যাবে বছরের শেষ নাগাদ পর্যন্ত কিন্তু চলতি মাসে উক্ত সিদ্ধান্ত বাতিল করে নতুন পদ্ধতি ঘোষণা দিয়েছে।
গত মঙ্গলবার (২১ জুলাই) দেশটির শীর্ষ ইংরেজি পত্রিকা প্রকাশিত এক সংবাদে বলা হয়েছে, ৬ মাসের অধিক সময় আমিরাতের বাহিরে অবস্থান করলে ভিসা বাতিল হয়ে যাবে।
যে সকল দেশের ফ্লাইট বন্ধ ছিল তাদের ফ্লাইট চালু হলে অনলাইনে আবেদন করে আমিরাতের অনুমতি পেলেই কেবল আমিরাতে প্রবেশ করতে পারবে।
পর্যটন ভিসার ক্ষেত্রেও এক মাস সময় বেঁধে দেওয়া হয়েছে। এক মাসের মধ্যে কাজের সন্ধান করে ভিসা লাগানো অথবা দেশ ত্যাগ করতে হবে। আর যাদের সাধারণ ভিসার মেয়াদ শেষ হয়েছে তাদের বেলায়ও নির্দিষ্ট একটি সময়সীমা রাখা হয়েছে।
আমিরাতের পূর্বের সিদ্ধান্ত অটোমেটিক ভিসা নবায়ন বাতিল করা হয়েছে। এমতাবস্থায় করণীয় হল আমিরাতে প্রবেশের জন্য আবেদন করে অনুমতি নিতে হবে। অনুমতি পেয়ে আমিরাতে প্রবেশের পর এক মাসের মধ্যে নবায়ন অথবা নতুন ভিসার জন্য আবেদন করতে হবে।
নতুন সময়/টিআই