লাইফস্টাইল

গভীর রাতে রাস্তায় হেলে পরা গাছ সরালেন বারহাট্টা থানার ওসি মিজানুর রহমান

  • 10:19 am - July 23, 2020
গভীর রাতে রাস্তায় হেলে পরা গাছ সরালেন বারহাট্টা থানার ওসি মিজানুর রহমান

মামুন কৌশিক বারহাট্টা উপজেলা প্রতিনিধি, নেত্রকোণা : মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য।মানুষের সেবাই হল পরম ধর্ম।”” নেত্রকোণার বারহাট্টা থানার ওসি মিজানুর রহমান একের পর এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করছেন।এবার গভীর রাতে রাস্তায় হেলে পরা গাছ সরিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি।

এলাকাবাসী এবং প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়,রাত তিনটার দিকে বারহাট্টা থানার টহল টিম পৌঁছায় মোহনগঞ্জ রোডের অতিথপুর বাজারে।সেখান থেকে মাত্র ২৫০ গজ দূরেই একটা রেন্টি গাছ রাস্তায় হেলে পরে যানচলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।তাৎক্ষণিক রাতেই স্থানীয় লোকজন এবং নিজেদের ডিউটি অফিসার দের নিয়ে করাত ও অন্যান যন্ত্রাংশ আনিয়ে গাছটি কাটার ব্যবস্থা করান ওসি মিজানুর রহমান।

এ বিষয়ে স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান যে, হঠাৎ আমার ঘরে কাছে একজন ডাকছিল চাচা বাড়িতে আছেন।বের হয়ে দেখি উনি একজন পুলিশ।আমাকে উনি বলেন যে, রাস্তায় একটা গাছ পরে গেছে চলেন আমরা সবাই মিলে গাছটি সরিয়ে ফেলি যাতে সকালে মানুষজনের চলাচলে অসুবিধা না হয়।ওই পত্যক্ষদর্শী এবং গাছ সরানোর কাছে অংশ নেওয়া লোকটি আরও বলেন যে, ওসি সাব গাছ সরানোর কাজ নাও করতে পারতেন তিনি আসলেই একজন ভাল লোক।

এ বিষয়ে বারহাট্টা থানার ওসি মিজানুর রহমান বলেন যে, রাত তখন ০৩ঃ০০ টা বাজে আমি রাত্রীকালীন ডিউটি তদারকি সহ নেত্রকোণা মোহনগঞ্জ রোডে টহল দিচ্ছি। উক্ত রোডের অতীত পুর নামক স্থানে (অতীথ পুর বাজার হতে অনুমান ২৫০ গজ পশ্চিম দিকে) পৌছার পর দেখি রাস্তার পাশের একটি রেন্টিগাছের গোড়া হতে মাটি সরে যাওয়ায় রাস্তার উপর হেলে পড়েছে ।

দুদিকে গাড়ি চলাচল বন্ধ। রাস্তার পাশে পানি, পানি পার হয়ে পাশের বাড়ির লোকজনদের ডেকে উঠিয়ে তাদের নিকট হতে দা, কুঠার নিয়ে তাদের সহায়তায় গাছ কেটে গাড়ি চলাচলের ব্যবস্থা করার চেষ্টা। গাছের ডাল গুলো বড় হওয়ায় দা,কুঠার দিয়ে কাটা সম্ভব হচ্ছিল না।তাই আমার একজন অফিসারকে পাঠিয়ে বড় করাত সহ লোকজন জনদের ঘুম থেকে ডেকে আনা হলো। তারপর আমার পুলিশ সদস্য সহ ডেকে আনা অন্যান্যদের সহায়তায় প্রায় দেড় ঘন্টা পরিশ্রম করে রাত সাড়ে চারটার দিকে গাছটি সরিয়ে রাস্তায় যান চলাচলের ব্যবস্থা করা হলো।ধন্যবাদ যারা এ-ই গভীর রাতে পুলিশের ডাকে সারা দিয়ে সহায়তা করেছেন।

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

পেশাদারিত্বের অনন্য নজির: ঝড়ের মধ্যে একাই সরালেন ভেঙে পড়া গাছ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন জায়গায় ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। ঝড় বৃষ্টির মধ্যে কাকরাইল মসজিদ থেকে মৎস্য ভবন যাওয়ার পথে তীব্র বাতাসে একটি গাছ ভেঙে সড়কের…

শারীরিক সম্পর্কের চূড়ান্ত মুহূর্তে মেয়েরা যে কথাটি শুনতে চান

লাইফস্টাইল: বিশেষজ্ঞরা হলফ করে বলেন, একটা সুস্থ-স্বাভাবিক জীবনের অন্যতম চাবিকাঠি সুস্থ-স্বাভাবিক যৌনজীবন! আপনার যৌন ইচ্ছে বা লিবিডো যদি সঠিকভাবে চরিতার্থ না হয়, আপনি কখনও সার্বিকভাবে…

পাঁচ মাসের জন্য ছেলের কাছে ববিতা

বিনোদন: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রনায়িকা ফরিদা আক্তার ববিতা। পাঁচ মাসের জন্য দেশের বাইরে গেছেন তিনি। সোমবার (১৫ মে) রাত ১২টার ফ্লাইটে কানাডার উদ্দেশে ঢাকা ছেড়েছেন এই…

বাংলাদেশের তরুণী ১৩১তম দেশ ভ্রমণে

হতাশার কারণে আত্মহত্যা করতে চাওয়া কাজী আসমা আজমেরী ভ্রমণ করেছেন ১৩১টি দেশ। বাংলাদেশের পাসপোর্ট দিয়ে ১৩১ দেশ ভ্রমণ করে তাক লাগিয়েছেন বিশ্বকে। সবশেষ গত ১১…

ক্রিকেটার আল আমিন হোসেনের বিরুদ্ধে থানায় অভিযোগ করলেন স্ত্রী

ঢাকা: জাতীয় ক্রিকেট দলের পেসার আল আমিন হোসেনের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় তার স্ত্রী একটি লিখিত অভিযোগ করেছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) আল আমিনের স্ত্রী থানায়…

হার্টের ধমনীতে ব্লক কেন হয়, কী করবেন?

হার্টের সুরক্ষা সবচেয়ে জরুরি। ধমনীতে ব্লক নানা কারণে হয়ে থাকে। বুকের বাম পাশে এক ধরনের ব্যথা অনুভব হলে বুঝতে হবে হার্টে সমস্যা হয়েছে।হার্টের ধমনীতে ব্লক…

যে ৫ বিষয় স্বামীর কাছে গোপন করে মেয়েরা

কিছু বিষয় থাকে যা মেয়েরা স্বামীর কাছে বলতে চায় না বা গোপন করে। সবার ক্ষেত্রে একইরকম নাও হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা স্বামীর কাছে কিছু…

ব্যথার ওষুধ খাবেন নাকি ফিজিওথেরাপি নেবেন?

ব্যথার ওষুধের ব্যবহার বাড়ছে দিন দিন। দীর্ঘমেয়াদে এই ওষুধ খেলে কিডনির সমস্যা দেখা দিতে পারে। আধুনিক চিকিৎসাবিজ্ঞান ব্যাথানাশক ওষুধ, বিশেষ করে পার্শ্বপ্রতিক্রিয়া তৈরি করে এমন…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au