আন্তর্জাতিক

রেকর্ড মৃত্যু এবার দক্ষিণ আফ্রিকায়

  • 5:50 am - July 23, 2020

নতুন সময় ডেস্ক : ধারণার চেয়েও ক্রমেই করোনা ভাইরাস ভয়াবহ রূপ নিচ্ছে দক্ষিণ আফ্রিকায়। প্রতিনিয়ত লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও প্রাণহানি। গত একদিনেই আফ্রিকার দেশটিতে সর্বোচ্চ প্রায় ৬শ জনের মৃত্যু হয়েছে। এমন অবস্থায় সংক্রমণ ৪ লাখ হতে চলেছে সেখানে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, এখন পর্যন্ত ৩ লাখ ৯৪ হাজার ৯৪৮ জন মানুষ করোনার ভুক্তভোগী। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ১৩ হাজার ১৫০ জন। একই সময়ে প্রাণ গেছে ৫৭২ জনের। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ৫ হাজার ৯৪০ জনে দাঁড়িয়েছে।

প্রতিনিয়ত রেকর্ড শনাক্তে বিশ্বে সর্বোচ্চ সংক্রমণে দেশগুলোর তালিকায় পাঁচে রয়েছে দেশটি। শীর্ষে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত ও রাশিয়া। তবে, প্রাণহানির তালিকায় অনেকটা পিছিয়ে।

যেখানে আক্রান্ত ও মৃতের তালিকায় বাংলাদেশিরাও রয়েছেন। এমন অবস্থায় উদ্বিগ্ন প্রবাসীরা। বিনামূল্যে চিকিৎসার পরও নাগালে আনা যাচ্ছে না প্রাণহানি।

তবে, কার্যকরি কোন ভ্যাকসিন কিংবা টিকা না থাকায় দেশিয় চিকিৎসায় আক্রান্তদের মধ্যে ২ লাখ ২৯ হাজারের বেশি রোগী সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন। বর্তমানে একটিভ রোগীর সংখ্যা ১ লাখ ৫৯ হাজার ৮৩৩ জন।

দেশটিতে করোনার প্রাদুর্ভাব ঠেকাতে বেশি বেশি নমুনা পরীক্ষায় জোর দেয়া হচ্ছে। কোন ফি ছাড়াই বিনামূল্যে দেয়া হচ্ছে চিকিৎসা। এমন অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্ব দিচ্ছেন কমিউনিটি নেতারা।

এই শাখার আরও খবর

মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ, কর্মীদের রেমিট্যান্সের জোয়ার! রিজার্ভের পালে হাওয়া–

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ। এই শ্রমিকরা স্বল্প খরচে মালয়েশিয়া যেতে পারলে সেখানকার শ্রমিক সংকট নিরসন ও তাদের অর্থনীতিতে…

১০৩ বিলিয়ন ডলার বিদেশি ঋণ রেখে গেছে আওয়ামী সরকার

ঢাকা: আওয়ামী সরকারের শাসন আমলে বাংলাদেশ বিদেশি ঋণে রেকর্ড ভেঙেছে। গত জুন মাস শেষে বিদেশি ঋণ ছাড়িয়েছে ১০৩ বিলিয়ন ডলার। বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের…

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

গরমে মরছে মুরগি, ক্ষতির মুখে খামারিরা

অর্থনীতি : চলমান তীব্র দাবদাহে বিপাকে পড়েছেন দেশের পোলট্রি খামারিরা। ঈদের পর থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহে হিট স্ট্রোকের কারণে প্রতিদিন তাদের মুরগি মারা যাচ্ছে।…

ভিসা ছাড়াই ওমরাহ করতে পারবেন বাংলাদেশিরা : সৌদি রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান জানিয়েছেন, সাউদিয়া এয়ারলাইন্সে ট্রানজিটের যাত্রী হয়ে বাংলাদেশের নাগরিকরা ভিসা ছাড়াই সৌদি আরবে পবিত্র…

যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে বাংলাদেশ চিন্তিত নয়: আল জাজিরাকে পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচন যেন অবাদ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয় তার জন্য বাংলাদেশকে চাপে রেখেছে ওয়াশিংটন। শুধু তাই নয়…

ব্রিকস সম্মেলন এজেন্ডা বাস্তবায়নই এবারের আয়োজনের মূল লক্ষ্য

ঢাকা: এজেন্ডা বাস্তবায়নকে গুরুত্ব দিয়ে দক্ষিণ আফ্রিকায় শুরু হয়েছে ১৫তম ব্রিকস সম্মেলন। এবারের আয়োজনে সবচেয়ে বেশি জোর দেয়া হবে, উন্নয়শীল দেশগুলোতে জোটটির রাজনৈতিক এবং অর্থনৈতিক…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au