আন্তর্জাতিক

ভারী অস্ত্রসহ লাদাখে চীনের ৪০ হাজার সেনা মোতায়েন, উত্তেজনা চরমে

  • 1:41 am - July 23, 2020
ভারী অস্ত্রসহ লাদাখে চীনের ৪০ হাজার সেনা মোতায়েন, উত্তেজনা চরমে

আন্তর্জাতিক: চীন লাদাখের নিয়ন্ত্রণরেখার সব এলাকা থেকে প্রতিশ্রুতি দেওয়ার পরও সেনা প্রত্যাহার করেনি বলে দাবি করেছে ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভি। দেপসাং মালভূমি, গোগরা ও ফিঙ্গারস অঞ্চলে এখনও চীনা সেনাদের উপস্থিতি রয়েছে বলে দাবি তাদের। এই অবস্থায় দুই দেশের মধ্যে আবারও ব্যাপক উত্তেজনার আভাস পাওয়া যাচ্ছে ভারতীয় মিডিয়ার সংবাদে।

নিজস্ব সূত্রের বরাতে সম্প্রচারমাধ্যমটি জানিয়েছে,তবে গালওয়ান, হটস্প্রিং ও ফিঙ্গারস অঞ্চলের কয়েকটি এলাকা থেকে সেনা প্রত্যাহার করা হয়েছে। ভারী অস্ত্রসহ প্রায় ৪০ হাজার সেনা ওই এলাকায় মোতায়েন রেখেছে চীন।

গত ১৫ জুন লাদাখ সীমান্তের গালওয়ান উপত্যকায় চীন ও ভারতীয় সেনাদের মধ্যে প্রাণঘাতী সংঘাতের পর কূটনৈতিক ও সামরিক পর্যায়ে বেশ কয়েক দফা আলোচনা করেছে উভয় পক্ষ। এসব আলোচনায় নিয়ন্ত্রণরেখা থেকে সেনা প্রত্যাহারে সম্মত হওয়ার পাশাপাশি দুই দেশই এই প্রক্রিয়া পর্যবেক্ষণে রাখার কথা জানায়।

সর্বশেষ গত ১৪ ও ১৫ জুলাই দুই দেশের সেনা পর্যায়ের আলোচনায় পারস্পরিকভাবে সেনা প্রত্যাহার প্রক্রিয়া পর্যবেক্ষণের সিদ্ধান্ত হয়। তবে তারপর আর কোনও অগ্রগতি হয়নি।

এনডিটিভি জানিয়েছে, নিয়ন্ত্রণরেখার গোগরা কিংবা দেসপাং মালভূমি থেকে চীনের সেনা প্রত্যাহারের কোনও লক্ষণ নেই। এছাড়া নিজেদের দখলে রাখা ফিঙ্গারস-৪ ও ফিঙ্গারস-৮ এলাকা থেকেও সেনা প্রত্যাহার করতে চাইছে না চীন।

সংশ্লিষ্ট একটি সূত্র এনডিটিভিকে জানিয়েছে, নিয়ন্ত্রণরেখার বিভিন্ন অংশে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সামরিক যান ও দূরপাল্লায় গোলাবর্ষণকারী সরঞ্জামসহ প্রায় ৪০ হাজার সেনা মোতায়েন রেখেছে চীন। আরেকটি সূত্র অভিযোগ করেছে, নিজেদের প্রতিশ্রুতির প্রতি সম্মান দেখাচ্ছে না চীন।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au