প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
যশোর প্রতিনিধি : যশোরে পশু হাটে ক্রেতা- বিক্রেতাদের নিরাপদ রাখার জন্য বিভিন্ন এনজিও’র পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে মাস্ক প্রদান করা হয়েছে।এনজিওদের মাসিক সমন্বয় সভায় করোনায় সচেনতামূলক কাজে অংশ গ্রহণের জন্য জেলা প্রশাসক তমিজুল ইসলাম খাঁন এনজিওদের অংশ নেওয়ার আহবান জানান।
এতে এনজিওদের সংগঠন ফেডারেশন অব এনজিও’স ইন বাংলাদেশ (এফএনবি) এই মাস্ক প্রদান করে।বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের হাতে ২ হাজার ১০০টি মাস্ক প্রদান করা হয়।
জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান এনজিও প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন,করোনার এই মহামারি সময় আমাদের সকলকে সকলের প্রতি এগিয়ে আসতে হবে। আর কয়েক দিন বাদে কোরবানীর ঈদ।এই ঈদে পশু হাটে মানুষ যাতে নিরাপদে তাদের পশু কিনতে ও বিক্রি করতে পারে তার জন্য সকলের সজাগ থাকতে হবে।
নিরাপদ দূরাত্ব বজায় রাখতে হবে।মাস্ক পরিধান ব্যবতামূলক করতে হবে।তা না হলে করোনা আমাদের সকলকে গ্রাস করবে।এই অদেখা শত্রুর মোকাবেলা করতে সকলকে এগিয়ে আসতে হবে।জেলা প্রশাসক এনজিওদের মত সকল শ্রেণী পেশার মানুষদের এগিয়ে আসার আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন,পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের জোনাল ম্যানেজার গাজী এনামুল কবির,ব্র্যাক প্রতিনিধি অমরেশ চন্দ্র সরকার, আশা’র প্রতিনিধি আলতাফ হোসেন, ব্যুরো বাংলাদেশের প্রতিনিধি আল-আমিন খান, টিএমএসএস প্রতিনিধি জাহাঙ্গীর আলম, আহসানিয়া মিশনের আব্দুস সালাম প্রমুখ।
নতুন সময়/টিআই
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au