সারাদেশ

ফুলপুরে মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২২ দোকান পুড়ে ভূষিভূত; ২ কোটির অধিক ক্ষতি

  • 11:35 am - July 22, 2020

আরিফ রববানী, ময়মনসিংহ : ময়মনসিংহের ফুলপুরে পৌর বাসস্ট্যান্ড এলাকায় এক ভয়াভয় অগ্নিকাণ্ডে ২২টি দোকান পুড়ে ভূষিভূত হওয়ার ঘটনা ঘটেছে। ২২শে জুলাই বুধবার আনুমানিক রাত ৩টায় উপজেলার পৌর শহরের সোনালী ব্যাংকের নিচে হাসান ম্যানশন মার্কেটে এই অগ্নিকাণ্ড ঘটে। এতে দুই কোটি টাকার বেশী ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানাগেছে।

মার্কেটের মালিক মরহুম আবুল কাশেম চেয়ারম্যান সাহেবের ছেলে ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মরহুম আব্দুল মতিন (মতি) এর ছোট ভাই, বিএনপি নেতা রকিবুল হাসান সোহেল

সুত্র মতে জানা যায়, হাসান ম্যানশনের ভিতরের মার্কেটে আগুন লাগায় বাহির থেকে কোন অবস্থাতে কেহ দেখতে পাইনি। মসজিদে ফজরের নামাজ পড়তে এসে প্রথম মুসল্লীরা ধোয়া এবং আগুন দেখতে পায়। পরে মসজিদের মাইকে ঘোষণা দিলে তাৎক্ষণিক সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন । তখন পুরো মার্কেটে দাউ দাউ করে আগুন জ্বলছিল। দীর্ঘ সময় চেষ্টার পর পরিস্থিতি বেসামাল দেখে হালুয়াঘাট ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফুলপুর ও হালুয়াঘাট সার্ভিস, পুলিশ এবং স্বেচ্ছাসেবকদের যৌথ প্রচেষ্টায় প্রায় ঘন্টা দেড়েক পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ মার্কেটে প্রায় ৪৯টির মত দোকান রয়েছে। তার মাঝে আগুন লেগে ১৩ টি গার্মেন্টস, ৬ টি বস্ত্রালয়, ৩ টি টেইলারিং হাউজ সহ মোট ২২টি দোকান পুড়ে ছাই হয়ে যায় । এছাড়াও আশে পাশের ৫/৬ টি দোকান ক্ষতিগ্রস্ত হয়। সম্ভাব্য ক্ষতির পরিমাণ আনুমানিক ২ কোটি ২০ লাখ টাকার মতো হতে পারে।
যে সকল দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে।
১। এস এম নিউ তালুকদার ফ্যাশন প্রোঃ ফারুক তালুকদার ২। এস এম আর কে পয়েন্টস প্রোঃ রুহুল আমিন ৩। ভাবনাগার গার্মেন্টস প্রোঃ আবুল বাশার ৪। বালিকা শপিং পয়েন্ট প্রোঃ ফেরদৌস আলম ৫। আছির বস্ত্রালয় প্রোঃ আছির উদ্দিন ৬। নিরব বস্ত্রালয় প্রোঃ আব্দুল জব্বার ৭। আশিক বস্ত্রালয় প্রোঃ হারুন-অর-রশিদ ৮। আজিজ বস্ত্রালয় প্রোঃ আজিজুল হক ৯। রেডসান ফ্যাশন প্রোঃ জাকারিয়া ১০। রিপন টেলার্স প্রোঃ রতন মিয়া ১১। মোয়াজ ফ্যাশন প্রোঃ দুলাল খান ১২। চমক টেইলার্স প্রোঃ রাতুল মিয়া ১৩। বাদশা গার্মেন্টস প্রোঃ বাদশা মিয়া ১৪। মিজান টেইলার্স প্রোঃ মিজানুর রহমান ১৫। সরকার বস্ত্রালয় প্রোঃ শামসুল হক ১৬। আল সৌদিয়া গার্মেন্টস প্রোঃ দেলোয়ার হোসেন ১৭। দিয়া ফ্যাশন প্রোঃ দুলাল হোসেন ১৮। মুক্তা ফ্যাশন প্রোঃ মোজাম্মেল হক ১৯। এনাম ফ্যাশন প্রোঃ নাজমুল হক ২০। রাফিজ ফ্যাশন প্রোঃ জাকারিয়া ২১। নিউ ওয়ান ফ্যাশন প্রোঃ ওমর ফারুক এবং ২২। ইকরা শপিং পয়েন্ট প্রোঃ হেলালুদ্দীন এ সকল ব্যবসা প্রতিষ্ঠানের কোন অংশই রক্ষা করা সম্ভব হয়নি।
আগুন লাগার খবর পেয়ে সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য শাহ্ কুতুব চৌধুরী, ফুলপুর বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সভাপতি রাসেল আহম্মেদ রয়েল, সাধারণ সম্পাদক আওলাদ হোসেন প্রমুখ ঘটনাস্থল পরিদর্শন করেন।পরে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের কে বিভিন্নভাবে সান্তনা দেন তাক্ওয়া ও অসহায় সেবা সংস্থার প্রতিষ্ঠাতা ও পরিচালক, জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন এর ফুলপুর শাখার সাধারণ সম্পাদক, ফুলপুর প্রেসক্লাবের অর্থবিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ মানবাধিকার কমিশন ফুলপুর শাখার আইন বিষয়ক সম্পাদক সাংবাদিক তপু রায়হান রাব্বি প্রমূখ। উক্ত মার্কেটের মালিক রকিবুল হাসান সোহেল ময়মনসিংহে থাকেন বিধায় তখনও তিনি ঘটনাস্থলে পৌঁছতে পারেননি। তবে মালিকপক্ষের ওয়াহিদুজ্জামান মিঠুন জানিয়েছেন, মার্কেটে প্রায় ৪৯ টি দোকান রয়েছে। ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আওলাদ বলেন, প্রায় ২৫ টি দোকান পুড়ে গেছে। ক্ষয়ক্ষতি সম্বন্ধে জানতে উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকারের এক প্রশ্নের জবাবে ফায়ার সার্ভিস কর্মকর্তা আব্দুল হালিম জানান, এখনই ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে না। তবে ২ কোটি ২০ লাক্ষ টাকার উপরে ক্ষয়ক্ষতির আশংকা করছেন স্থানীয় ব্যবসায়ীরা। আর অগ্নিকাণ্ডের সূত্র বিদ্যুতিক থেকে ।
জনগণ জানান, ফুলপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে না পৌঁছলে আনুমানিক ১৫ কোটি টাকার ক্ষতি সাধন হওয়ার সম্ভাবনা ছিল।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au