স্বাস্থ্য কথা

করোনাজয়ী সাংবাদিক ও তার মা’কে ফুল দিয়ে বরণ করলেন চিকিৎসকরা

  • 2:46 pm - July 21, 2020

হাচিবুর রহমান,নড়াইড়  প্রতিনিধি: নড়াইলে সদর হাসপাতালে চিকিৎসাধীন করোনা যোদ্ধা সাংবাদিক কাজী আশরাফ ও তার মা মিসেস জিনাত রেহানাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নিয়েছেন হাসপাতালের চিকিৎসক, নার্স এবং সহকর্মী সাংবাদিক বৃন্দ। ১৮ জুলাই বিকালে নড়াইল আধুনিক সদর হাসপাতালের করোণা ওয়ার্ড থেকে করোনােকে জয় করার পর তাদেরকে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন হাসপাতালের তত্তাবধায়া আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মশিউর রহমান বাবু, সিনিয়র সাংবাদিক সাথী তালুকদার, এসটিভি বাংলার নড়াইল প্রতিনিধি মো: রফিকুল ইসলামসহ নার্স, ওয়ার্ডবয় এবং ওই হসপাতালের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
সাংবাদিক কাজী আশরাফ নড়াইলের লোহাগড়া উপজেলার গোপীনাথপুর গ্রামের কাজী শামসুর রহমানের ছেলে ও লোহাগড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি এশিয়ান টেলিভিশনের এবং দৈনিক করতোয়া পত্রিকার স্থানীয় প্রতিনিধি।
এসময় সাংবাদিক কাজী আশরাফ উপস্থিতি গণমাধ্যমকর্মীদের মাধ্যমে সাবেক ওয়ানডে অধিনায়ক নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্তজা, ডিসি আনজুমান আরা, এসপি মো: জসিম উদ্দিন, নড়াইল সিভিল সার্জন ডা: মো: আব্দুল মোমেন, লোহাগড়া ইউএনও মুকুল কুমার মৈত্র, লোহাগড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শরীফ সাহাবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ মসিয়ূর রহমান, সিনিয়র সহ-সভাপতি ফয়জুল হক রোম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়সমিন ইতি, করোনা মোকাবেলায় নিয়োজিত সকল চিকিৎসক, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিক, স্বেচ্ছাসেবক মো: হয়দার আলী খানসহ সহকর্মী সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
উল্লেখ, সাংবাদিক কাজী আশরাফ গত ২৭ জুন ২০২০ তারিখে এবং তার মা মিসেস জিনাত রেহানা ও বড় মেয়ে কাজী পুষ্পিতা গত ২ জুলাই করোনা পজেটিভ হন। জিনাত রেহানার শারীরিক অবস্থার অবনতি হলে ৮ জুলাই নড়াইল আধুনিক সদর হাসপাতালের ভর্তি হন। চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্টদের আন্তরিক সেবায় মা এবং ছেলে ১৮ জুলাই করোনা নেগেটিভ হন। এবং সম্পুর্ণ সুস্থ্য হয়ে নিজ বাসায় ফিরে যান।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au