সারাদেশ

যশোরে বেদে সম্প্রদায়ের মাঝে খাবার ও মাক্স বিতরণ

  • 4:08 pm - July 20, 2020

সোহেল রানা : দেশে বর্তমান মহামারি করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়েছে বেদে সম্প্রদায়।এ কারনে আর্থিক ভাবে চরম সংকটে পড়ায় জীবন জীবিকা কঠিন দূর্বিসহ হয়ে উঠেছে তাদের।

অভাব-অনটন আর অনিশ্চয়তার ভবিষ্যৎ নিয়ে দিন কাটাচ্ছেন যশোরের শার্শা উপজেলার বেদে সম্প্রদায়ের মানুষেরা।করোনার কারণে একদিকে যেমন কর্মহীন হয়ে পড়েছেন তারা, তেমনি অন্যদিকে বর্তমান পরিস্থিতিতেও স্বাভাবিক জীবন-যাপনে ফিরতে পারছেনা তারা।

জীবিকার প্রয়োজনে কাজে নামলেও তাদের ফিরতে হচ্ছে অনেকটা শুন্য হাতে।যে কারণে পরিবার-পরিজন নিয়ে এক নিদারন দুশ্চিন্তায় পড়েছেন তারা।তিন-বেলা ঠিকমত খেতে না পারা এই বেদে স্প্রদায়ের মানুষেরা লকডাউনের মাত্র কয়েকটা দিন ত্রাণ সহায়তা পেলেও তাদের কাজে ছন্দ না ফেরায় জীবনের ছন্দে ভাটা পড়েছে।কষ্টে দিন কাটানো এসব মানুষকে সরকারি সহায়তা দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন দেশসেরা উদ্ভাবক মিজানুর রহমান মিজান।

সোমবার বিকালে বেদে সম্প্রদায়ের পরিবারের মাঝে খাবার ও মাক্স বিতরণকালে তাদের সাথে কথা বলে জানা যায়, প্রত্যন্ত এলাকার গ্রাম-গঞ্জে গিয়ে সিঙ্গা দেয়া,দাঁতের পোকা উঠানো,নাভি কাটা ও পুকুরের মধ্যে হারানো জিনিস খুঁজে দেয়াসহ নানা কাজ করে জীবিকা নির্বাহ করেন বেদে পরিবারের নারী-পুরুষরা।

গত ৩ মাস ধরে কাজে যেতে পারছেন তারা। কেউ কেউ পেটের টানে গ্রামে গেলেও করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আতঙ্কে ভয়ে তাদের কাছ থেকে চিকিৎসা নিচ্ছেন না মানুষ।বর্তমানে অনেকেই কাজে বের হওয়া বন্ধ করে দিয়েছেন।এ কারণে পরিবার পরিজন নিয়ে কিভাবে দিন কাটাবেন এমন চিন্তায় দিশেহারা হয়ে পড়েছেন অসহায় এ ভিন্ন সম্প্রদায়ের মানুষেরা।

করোনায় স্বাভাবিক জীবনে নেমে আসা দূর্ভোগে কতটা কষ্টে দিন কাটছে তা মুখের ভাষায় প্রকাশ করা অসম্ভব বলে মনে করেন উদ্ভাবক মিজান।বেদে গোষ্ঠীর মুখে এখন একটাই বুলি, সরকারের কাছে আমরা আর্থিক ও ত্রাণ দিয়ে সহযোগিতা করার জন্য দাবি জানাচ্ছি।

করোনা সংকট কেটে গেলে নতুন সুর্যউদয়ের সাথে সাথে আবারো ঘুরে দাঁড়াতে পারবেন এমন দিনের অপেক্ষা করছেন বেদে পরিবারের মানুষ।বেদে সম্প্রদায়ের মানুষের মাঝে খাবার ও মাক্স বিতরণ কর্মসুচীতে লাইফ প্রোগ্রামে উদ্ভাবক মিজান বলেন,বেদে সম্প্রদায়ে মানুষেরা এমনিতেই কষ্টে দিন কাটায়।

তার উপর বর্তমানে করোনার কারনে থমকে গেছে তাদের জীবন-জীবিকা।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহোদয়ের নিকট আমার প্রার্থনা,বেদে সম্প্রদায়ের মাঝে যেন খাদ্য সহায়তা দেওয়া হয়।তাদের ছোট ছোট শিশু সন্তানদের জন্য যেন লেখা পড়ার সু-ব্যবস্থা থাকে। পাশাপাশি তাদের জন্য প্রতিটি উপজেলাতে যেন একটি করে বেদে পল্লী তৈরি করা হয়।

প্রতিদিনের খাবার ও মাক্স বিতরণের কর্মসূচীতে বেদে সম্প্রদায়ের মাঝে খাবার ও মাক্স বিতরণে অংশ গ্রহণ করেন তরুন সমাজ সেবক ও উদ্যোগক্তা বাদল নার্সারীর পরিচালক মোঃ বাদল হোসেন।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au