সারাদেশ

বালিপাড়ায় দুঃস্থ, অসচ্ছল মানুষের মাঝে ভিজিএফের চাউল বিতরণ করেন বাদল

  • 1:43 pm - July 20, 2020
আরিফ রববানী : ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে সরকারের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মাধ্যমে সমাজের দুঃস্থ ও অসচ্ছল অসহায় মানুষের জন্য সরকারের বরাদ্দকৃত উপহার মাথাপিছু ১০কেজি করে ভিজিএফ এর চাউল বিতরন কার্যক্রম উদ্ভোধন করা হয়েছে ।
২০শে জুলাই (সোমবার) ইউনিয়নের অসচ্ছল ৭৩৩৫ জন দুঃস্থদের জন্য বরাদ্ধকৃত ৭৩.৩৫০ (তিয়াত্তুর দশমিক তিন পাঁচ শুন্য) মেঃ টন ভিজিএফ চাউল বিতরণ কর্মসুচীর উদ্ভোধন করেন ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি গোলাম মোহাম্মদ বাদল ।
এতে ডিজিটাল পদ্ধতিতে প্রতিটি উপকারভোগীর এনআইডি কার্ড যাচাই বাচাই করে আইডির ফটোকপিতে ডিজিটাল ক্রমিক নাম্বার ব্যবহার করে চাউল বিতরণ চলছে। ফলে একজনের চাউল অন্যজন নেওয়ার কোন সুযোগ নেই।
ইউপি সচিব কামাল হোসেনের ব্যবস্থাপনায় উক্ত ভিজিএফ চাউল বিতরণ কর্মসুচী মনিটরিং করেন ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু জুলহাস।
চেয়ারম্যান বাদল বলেন- ভিজিএফ চাউল গরীব মানুষের প্রাপ্য অধিকার। আমার নেত্রী বাংলার সফল প্রধানমন্ত্রী,মহিয়সী নারী,বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনা গরীবের জন্য ঈদ উপহার হিসাবে এই চাউল বরাদ্দ দিয়েছেন।
তাই জননেত্রী গণতন্ত্রের মানসকন্যা দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে গরীবের অধিকার তাদের হাতে তুলে দেওয়ার মাধ্যমে দারিদ্র ও ক্ষুধামুক্ত দেশ গঠনে সরকারের যে অঙ্গীকার রয়েছে তা বাস্তবায়নের লক্ষে ইউনিয়নের প্রকৃত গরীব-দুঃস্থ্যদের বাছাই করে তাদের মাঝে সুষ্ঠ ভাবে এই চাউল বিতরন করা হয়েছে।
চাউল বিতরণ উদ্ভোধনের সময় উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম,স্থানীয় আওয়ামিলীগ নেতাকর্মী,সামাজিক গণ্যমান্য ব্যক্তিববর্গ এবং ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au