সারাদেশ

করোনার এই সময়ে হুমায়ূন আহমেদ থাকলে কী করতেন? জানালেন শাওন

  • 2:25 pm - April 08, 2020
করোনার এই সময়ে হুমায়ূন আহমেদ থাকলে কী করতেন? জানালেন শাওন

ঢাকা: সাহিত্য, চলচ্চিত্র আর নাটকের দুনিয়ায় তিনি চিরনন্দিত। তার অনবদ্য সব সৃষ্টিকর্ম যুগ যুগ ধরে মানুষের মন জয় করে চলেছে। এখনো নাটক, চলচ্চিত্র কিংবা কথাসাহিত্যের প্রসঙ্গ উঠলেই তিনি আদর্শ হিসেবে বিবেচিত হন।

হ্যাঁ, বলছি নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের কথা। কোটি কোটি ভক্তকে কাঁদিয়ে যিনি ২০১২ সালে না ফেরার দেশে চলে গেছেন।

বর্তমানে দেশ ও বিশ্বে যেই সংকট বিরাজ করছে, এই করোনার ক্রান্তিকালে যদি হুমায়ূন আহমেদ থাকতেন, কী করতেন তিনি? তার ভূমিকা কেমন হতো? সেটা জানালেন তার স্ত্রী নির্মাতা ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন।

সম্প্রতি একটি ফেসবুক লাইভ ভিত্তিক অনুষ্ঠানে অংশ নিয়ে শাওন বলেন, এটা ঠিক হুমায়ূন থাকলে অনেক কথা সহজভাবে মানুষের কাছে পৌঁছে দিতে পারতেন। যেটা আমরা বলবার চেষ্টা করছি, সরকার প্রধান থেকে স্বাস্থ্য অধিদপ্তর পর্যন্ত যে কথাগুলো মানুষের কাছে পৌঁছাতে চেষ্টা করছেন সেগুলো খুব সাধারণভাবে পৌঁছে দিতে পারতেন।

দেশে প্রাথমিক শিক্ষার প্রসারে হুমায়ূন আহমেদ রচনা করেছিলেন ‘এই দিন দিন নয় আরো দিন আছে’। সেই গান কুদ্দুস বয়াতির কণ্ঠে ছড়িয়ে যায় দেশের আনাচে-কানাচে। এই গানের উদাহরণ টেনে শাওন বলেন, সাধারণ কিছু অভ্যাস বদলালে বা রপ্ত করতে পারলেই যে আমরা করোনার মতো এরকম একটা মহামারি থেকে নিজেকে রক্ষা করতে পারি, এটা হয়তো উনি ছড়িয়ে দিতে পারতেন তার কলামে, গানে বা নির্মাণে। সে দায়িত্বটা এখন তার ভক্তদের। হুমায়ূনের মতো করে না হোক তারা তাদের ভালোবাসার শক্তিটাই যেন কাজে লাগান।

করোনাভাইরাসের কারণে দেশে অঘোষিত লকডাউন চলছে। যার ফলে বিনোদন জগতের সব কাজও স্থগিত হয়ে আছে। এই সময়ে ফেসবুকেই নিয়মিত অনুষ্ঠান করছে গানবাংলা টিভি। তাদের আয়োজনে ‘মিউজিক ফর পিস-এফবি লাইভ’ বেশ কিছু দিন ধরেই প্রচার হচ্ছে। এখানে দেশ-বিদেশের তারকারা অংশ নিচ্ছেন। তারা গল্প-আড্ডায় মানুষকে সচেতন করছেন, সেই সঙ্গে পরিবেশন করছেন গানও। এই অনুষ্ঠানে এসেই হুমায়ূন আহমেদের প্রসঙ্গে কথাগুলো বলেছেন মেহের আফরোজ শাওন।

গানবাংলা ছাড়াও এই আয়োজনের সঙ্গে যুক্ত আছে জাতিসংঘের সহায়ক সংস্থা ইউএনডিপি ও মোবাইল নেটওয়ার্ক কোম্পানি রবি। তাই তিনটি প্রতিষ্ঠানের ফেসবুক পেজেই অনুষ্ঠানটি প্রচার হচ্ছে।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au