Lead News

উত্তেজনা এবার নেপাল-ভারত সীমান্তে, ভারতীয় যুবক গুলিবিদ্ধ

  • 4:25 am - July 20, 2020
উত্তেজনা এবার নেপাল-ভারত সীমান্তে, ভারতীয় যুবক গুলিবিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক: লাদাখ সীমান্তে চীন সেনাদের সঙ্গে সংঘর্ষ ও হতাহতের রেশ কাটতে না কাটতেই ভারতকে অস্বস্তির বার্তা দিলো আরেক প্রতিবেশী দেশ নেপাল। দুদেশের মধ্যে সাম্প্রতিক টানাপোড়েনের মধ্যেই সীমান্তে ভারতীয়দের লক্ষ্য করে গুলি চালালো নেপালের পুলিশ। এতে এক ভারতীয় যুবক গুরুত্বর আহত হয়েছেন।

এ নিয়ে এক মাসের মধ্যে দ্বিতীয় দফায় সীমান্তে ভারতীয় নাগরিকদের ওপর গুলি চালালো নেপালের পুলিশ।

নেপাল পুলিশের বিরুদ্ধে এমন অভিযোগ তুলে স্থানীয় পুলিশ সুপারকে উদ্ধৃত করে ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, গতকাল রবিবার ভারতের বিহার রাজ্যের কিষাণগঞ্জে সীমান্ত এলাকায় তিন ভারতীয়কে লক্ষ্য করে গুলি চালায় নেপালের পুলিশ। গুলিতে জিতেন্দ্র সিংহ নামে ২৫ বছর বয়সী এক ভারতীয় যুবক আহত হলে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

এএনআই জানিয়েছে, জিতেন্দ্র সিংহ ও তার দুই বন্ধু অঙ্কিত কুমার সিংহ এবং গুলশান কুমার সিংহ রবিবার গ্রামের বাইরে গরু খুঁজছিলেন। তখনই তাদের লক্ষ্য করে গুলি চালায় নেপালের পুলিশ।

এলাকায় এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

কিষাণগঞ্জের পুলিশ সুপার কুমার আশিস জানিয়েছেন, এ ঘটনার তদন্ত শুরু হয়েছে।

গত ১২ জুন ভারত-নেপাল সীমান্তে বিহারের সীতামারিতে নেপাল পুলিশের গুলিতে এক ভারতীয় কৃষক নিহত হন। আহত হন আরও দুই ভারতীয় নাগরিক।

চীন-ভারতের মধ্যকার সাম্প্রতিক সীমান্ত উত্তেজনার মধ্যে নেপালের এমন ভারতবিরোধী বৈরী আচরণের পেছনে চীনা মদদ রয়েছে বলে কৃষাণগঞ্জের স্থানীয়দের দাবি।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au