প্রবাস

পরিবেশ ও চাকরিকে সমন¦য় করে কাজ করার আহবান

  • 6:33 am - July 19, 2020

হাকিকুল ইসলাম খোকন ,মো:নাসির,হেলাল মাহমুদ,বাপসনিউজ:আমরা সভাবতই চাকরি করি বা চাকরির পাশাপাশি পরিবেশ রক্ষা করার চেষ্টা করি। কিন্তু বাস্তবিক অর্থে পরিবেশের ক্ষতি করে এরকম প্রতিষ্ঠান গুলোতে শ্রমিক বেশি থাকে এবং কাজ করে। এদিক থেকে চিন্তা করলে দেখা যায় আমরা চাকরিও চাই আবার পরিবেশের কথাও ভাবী। আমরা বহুদিন ধরে দেখে আসছি চাকরি এবং পরিবেশের সর্ম্পক তেমন ঘনিষ্ট নয়। যার ফলে পরিবেশের উপর একপ্রকার ক্ষতিকর প্রভাব পরছে। গত ১৫ জুলাই, বুধবার বিকাল ৪.০০ টায় ইনস্টিটিউট অব ওয়েলবীইং বাংলাদেশ এবং বাংলাদেশ ইয়ুথ ক্লাইমেট নেটওর্য়াক এর যৌথ আয়োজনে “পরিবেশ ও চাকরিকে সমন¦য় করে কিভাবে কাজ করা যায়” শীর্ষক অনলাইন ওয়েবিনারের আলোচনা সভায় বক্তারা এই অভিমত ব্যক্ত করেন।খবর বাপসনিউজ।আলোচনা সভায় ট্রান্সপারেন্সি ইনিশিয়েটিভ বাংলাদেশ, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার, জাকির হোসেন খান বলেন, পরিবেশকে অবমূল্যান কারনে আমরা এই দূর্যোগের সম্মুখীন হতে হচ্ছি। উদাহরনসরূপ বলা যায় প্রকৃতি মূল্য নিধারনে গাছ আমাদের পরিবেশে বড় অবদান রাখছে কিন্তু আমরা সেকথা ভুলে যাচ্ছি। তিনি আরো বলেন, প্রাতিষ্ঠানিক বা অপ্রাতিষ্ঠানিক তেমন কোথাও পরিবেশ সুরক্ষা বিষয়ে শিক্ষা দেয়া হয় না। আমরা শুধু ক্যাশক্রপ বা আয় করার চিন্তা করি কিন্তু পরিবেশ যে কতটা ক্ষতি হলো আমরা কখনোই গুরুত্ব দেই না। আমরা পরিবেশের যে ক্ষতি করেছি তার ফলসরূপ হিসাবে প্রকৃতি (করোনা ভাইরাস) আমাদের হারে হারে আমাদের বুঝিয়ে দিয়েছে। আমাদের উচিত প্রকৃতি থেকে শিক্ষা গ্রহন করা। কারন পরিবেশকে দূষণ করে আমরা কখনো ভারো থাকতে পারে না ।

মূল প্রবন্ধ উপস্থাপনায় ইনস্টিটিউট অব ওয়েলবীইং বাংলাদেশ এর নির্বাহী পরিচালক দেবরা ইফরইমসন বলেন, রাষ্ট্র ইচ্ছা করলে পরিবেশ বান্ধব চাকরির সুযোগ বৃদ্ধি করতে পারে। এতে পরিবেশ দূষণ কমবে এবং জনস্বাস্থ্যের ঝুঁকি হ্রাস পাবে। এজন্য সরসারের উচিত পরিবেশ দূষণ ব্যাক্তি ও প্রতিষ্ঠানের ভর্তকি ও প্রনোদনা বন্ধ করে, পরিবেশবান্ধব কর্মসংস্থান সৃষ্টিকারী ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে বিশেষ করে ভতর্কি ও প্রনোদনা প্রদান করা।

ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর প্রকল্প কর্মকর্তা আতিকুর রহমান বলেন, পরিবেশ বান্ধব চাকরির সুয়োগ সৃষ্টির লক্ষ্যে অযান্ত্রিক যানবাহনকে প্রধান্য দেয়া উচিত। এ লক্ষ্যে স্থানীয় সরকার গুলো অযান্ত্রিক যানবাহনের নিরাপদে চলাচলের জন্য অবকাঠামোগত সুযোগ নিশ্চিত করা।

সাউথইষ্ট বিশ^বিদ্যালয়ের স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক জুবাইদা গুলশান আরা বলেন, পরিবেশকে গুরুত্ব দিয়ে আমাদের যেকোন টেকসই উন্নয়ন করা উচিত কিন্তু আমাদের রাষ্ট্র সকল উন্নয়নে পরিবেশকে গুরুত্ব দিচ্ছে কি? আমাদের প্রত্যেকের উচিত পরিবেশকে দূষণ না করে টেকসই উন্নয়ন নিশ্চিত করা।

বায়োস্কপ বাংলাদেশের, সমন¦য়ক আলমগীর হোসেন তরুনদের উদ্দেষ্য করে বলেন, পরিবেশ রক্ষা করার ক্ষেত্রে নিজ উদ্দ্যেগে বা পরিবেশবান্ধব প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থেকে কাজ করার আহবান জানান।

ইনস্টিটিউট অব ওয়েলবীইং বাংলাদেশ এর নেটওয়ার্ক অফিসার শান্তনু বিশ্বাস এর সঞ্চালনায় আলোচনায় উপস্থিত ছিলেন ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর পরিচালক গাউস পিয়ারী, জাগরনী ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম, ইনস্টিটিউট অব ওয়েলবীইং বাংলাদেশ এর মাহামুদুল হাসান এবং বুয়েট ও সাউথ ইষ্ট বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা ।

এই শাখার আরও খবর

জানুয়ারিতে বেড়েছে রেমিট্যান্স আহরণ

গত মাসের তুলনায় জানুয়ারিতে বেড়েছে রেমিট্যান্স আহরণ। চলতি মাসে ১৭০ কোটি ৪৪ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। যা ডিসেম্বর থেকে ৭ কোটি ৩৮ লাখ ডলার…

হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি আহত

সৌদি আরবে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রে এক বাংলাদেশিসহ দুজন আহত হয়েছেন। গতকাল রোববার (২৩ জানুয়ারি) দেশটির দক্ষিণাঞ্চলীয় জাজান অঞ্চলের আহাদ আল-মাসারিহাহ শিল্প এলাকায় ক্ষেপণাস্ত্রটি…

মৌলভীবাজার কুলাউড়ায় প্রবাসীদের নিয়ে কুলাউড়া প্রবাসী ঐক্যপরিষদ কমিটি গঠন

সেলিম আহমেদ , সৌদি আরবঃ মৌলভীবাজার কুলাউড়ায় প্রবাসীদের নিয়ে সামাজিক সংগঠন বৃহত্তর কুলাউড়া প্রবাসী ঐক্যপরিষদ নামে ৫১সদস্য বিশিষ্ট নতুন এক কমিটি গঠন করা হয়েছে ।…

দূর্নীতির আখরা ইতালির মিলান কনসুলেট অফিস। প্রবাসীদের হয়রানির অভিযোগ

জাকির হোসেন সুমন , ব্যুরো চীফ ইউরোপ ঃ ইতালির মিলান কনস্যুলেট অফিসের বিরুদ্ধে দূর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গিয়েছে। মিলান কনসুলেট অফিসের কনসাল জেনারেল ইকবাল…

বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ জেদ্দা শাখার টি-শার্ট বিতরণ ও পূর্নমিলন অনুষ্ঠিত 

সৌদি আরব প্রতিনিধি : এসো এক হই অধিকারের কথা কই সম্প্রীতি অধিকার সম্মৃদ্ধি এই শ্লোগান কে সামনে রেখে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ সৌদি আরব জেদ্দা শাখা…

বিশ্বে করোনায় মৃত্যু সাড়ে ১০ লাখ ছাড়িয়েছে

ঢাকা: বিশ্বে করোনায় মৃত্যু সাড়ে ১০ লাখ ছাড়িয়েছে। এরমধ্যে যুক্তরাষ্ট্র, ভারত ও ব্রাজিলেই মারা গেছে সাড়ে চার লাখের বেশি। মোট শনাক্ত ৩ কোটি ৬০ লাখের…

ইতালিতে ভেনিস বাংলা স্কুল ক্রিকেট টুর্নামেন্ট স্হগিত।

জাকির হোসেন সুমন ব্যুরো চিফ ইউরোপ : ইতালির ভেনিসে চলমান ভেনিস বাংলা স্কুল ক্রিকেট টুর্নামেন্ট স্হগিত ঘোষনা করা হয়েছে। ইতালির করোনা ভাইরাস পরিস্থিতি ২ য়…

ড. সিদ্দিকুর রহমান এর প্রতি খোলা চিঠি

নিউ ইয়র্ক, আমেরিকা শ্রদ্ধেয় সিদ্দিক ভাই, শ্রদ্ধেয় সালাম জানবেন।আপনি আমার অগ্রজ হিসাবে আপনার প্রতি যথাযথ সন্মান প্রদর্শন করে বলতে চাই; বিগত ২২ আগষ্ট’২০ সাপ্তাহিক আজকাল…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au