রাষ্ট্রপতির ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই এর মৃত্যুতে অধ্যাপক ডাঃ এম এ আজিজের শোক
ময়মনসিংহ, আরিফ রববানী: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ময়মনসিংহ জেলার জনপ্রিয়, জনবান্ধব রাজনীতিবিদ,বাংলাদেশে সুনাম অর্জনকারী চিকিৎসক, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর মহাসচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য সাবেক ছাত্রনেতা অধ্যাপক ডাঃ এম এ আজিজ।
অধ্যাপক ডাঃ এম এ আজিজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই (৬৭) শুক্রবার (১৭ জুলাই) রাত সোয়া ১টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।আবদুল হাই রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া তিনি কিশোরগঞ্জের মিঠামইন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার, বিআরডিবি’র সভাপতি, শিক্ষা ও সাংস্কৃতিক সংগঠন “প্রবাহ” এর সভাপতিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন। ৯ ভাই বোনের মধ্যে আবদুল হাই ৮ম ছিলেন।
নতুন সময়/টিআই